শনিবার ০৬ ডিসেম্বর ২০২৫, অগ্রাহায়ণ ২২ ১৪৩২, ১৫ জমাদিউস সানি ১৪৪৭

ব্রেকিং

খালেদা জিয়ার শারীরিক অবস্থা ‘অপরিবর্তিত’ মাগুরায় সাব-রেজিস্ট্রি ও ভূমি অফিসে পেট্রোল বোমা, পুড়ল দলিল-আসবাব পোস্টাল ভোটিং: তফসিল ঘোষণার দিন থেকে দেশে নিবন্ধন তারেক রহমানের না ফেরা নিয়ে গুঞ্জনের কোনো ভিত্তি নেই: আমীর খসরু এবার স্ন্যাপচ্যাট ও ফেইসটাইম নিষিদ্ধ করল রাশিয়া জন্মসূত্রে নাগরিকত্ব বিষয়ে সম্মত যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট মিয়ানমারের প্রবাসী নাগরিকদের আগাম ভোটগ্রহণ শুরু থাইল্যান্ডে আরও পেছাতে পারে খালেদা জিয়ার লন্ডনযাত্রা মঞ্জু-আনিসুলের নেতৃত্বে আসছে নতুন জোট ১০ ডিগ্রির ঘরে তাপমাত্রা, আবহাওয়া শুষ্ক থাকতে পারে আগারগাঁওয়ে গ্যাসের আগুনে একই পরিবারের দগ্ধ ৭ সীমান্তে পাকিস্তান-আফগানিস্তান তুমুল গোলাগুলি ফিফা শান্তি পুরস্কার চালু হল ট্রাম্পকে দিয়ে ভারতে ‘নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ’ অব্যাহত থাকবে : পুতিন

ইসলাম

কবরের উপর পানি ছিটানোর মাসায়েল

 আপডেট: ২৩:৪৭, ২ মার্চ ২০২২

কবরের উপর পানি ছিটানোর মাসায়েল

প্রশ্ন ১১৯১: আমাদের এলাকায় মৃত ব্যক্তির দাফন শেষে কবরের উপর পানি ছিটানো হয়। এখন আমার প্রশ্ন হল শরীয়তে এর কি কোন ভিত্তি রয়েছে? নাকি এটি একটি কুসংস্কার?


উত্তর: কবরের মাটি ভাল করে জমার জন্য দাফন শেষে কবরের উপর পানি ছিটিয়ে দেওয়া ভালো। তবে পানি ছিটানোকে জরুরি বা স্বতন্ত্র সওয়াবের কাজ মনে করা যাবে না। হাদীস শরীফে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীয় পুত্র ইবরাহীমকে দাফন করার পর কবরের উপর পানি ছিটিয়েছেন। -সুনানে বায়হাকী ৩/৪১১, মারাসীলে আবু দাউদ ১৮

এ ছাড়াও হযরত সা‘দ ইবনে মুয়াজ এবং উসমান ইবনে মাজউন রা.-এর কবরে পানি ছিটানোর বর্ণনা হাদীস শরীফে এসেছে।

-সুনানে ইবনে মাজাহ ১২২, মারাসীলে আবু দাউদ ১৮, সুনানে ইবনে মাজাহ ১১২, খুলাসাতুল ফাতাওয়া ১/২২৬, রদ্দুল মুহতার ২/২৩৭, ফাতাওয়া তাতারখানিয়া ২/১৬৯