শনিবার ০৬ ডিসেম্বর ২০২৫, অগ্রাহায়ণ ২২ ১৪৩২, ১৫ জমাদিউস সানি ১৪৪৭

ব্রেকিং

খালেদা জিয়ার শারীরিক অবস্থা ‘অপরিবর্তিত’ মাগুরায় সাব-রেজিস্ট্রি ও ভূমি অফিসে পেট্রোল বোমা, পুড়ল দলিল-আসবাব পোস্টাল ভোটিং: তফসিল ঘোষণার দিন থেকে দেশে নিবন্ধন তারেক রহমানের না ফেরা নিয়ে গুঞ্জনের কোনো ভিত্তি নেই: আমীর খসরু এবার স্ন্যাপচ্যাট ও ফেইসটাইম নিষিদ্ধ করল রাশিয়া জন্মসূত্রে নাগরিকত্ব বিষয়ে সম্মত যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট মিয়ানমারের প্রবাসী নাগরিকদের আগাম ভোটগ্রহণ শুরু থাইল্যান্ডে আরও পেছাতে পারে খালেদা জিয়ার লন্ডনযাত্রা মঞ্জু-আনিসুলের নেতৃত্বে আসছে নতুন জোট ১০ ডিগ্রির ঘরে তাপমাত্রা, আবহাওয়া শুষ্ক থাকতে পারে আগারগাঁওয়ে গ্যাসের আগুনে একই পরিবারের দগ্ধ ৭ সীমান্তে পাকিস্তান-আফগানিস্তান তুমুল গোলাগুলি ফিফা শান্তি পুরস্কার চালু হল ট্রাম্পকে দিয়ে ভারতে ‘নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ’ অব্যাহত থাকবে : পুতিন

ইসলাম

কুরআন খতম করার পর সূরা বাকারার কিছু অংশ পড়ার মাসায়েল

 প্রকাশিত: ০৬:০৩, ১৭ ফেব্রুয়ারি ২০২২

কুরআন খতম করার পর সূরা বাকারার কিছু অংশ পড়ার মাসায়েল

প্রশ্ন ১১৮২: হাফেজ সাহেবগণ রমযান মাসে তারাবীর নামাযে কুরআন শরীফ খতম করার পর সূরা বাকারার কিছু অংশ পড়ে থাকেন। এ ব্যাপারে শরীয়তের বিধান কী?

উত্তর: এটি একটি মুস্তাহাব আমল। হাদীস শরীফে কুরআন মাজীদ একবার খতম হলে পুনরায় তা শুরু করার কথা এসেছে। সুতরাং এ আমল যেমনিভাবে নামাযের বাইরে উত্তম তেমনিভাবে নামাযের খতমেও তা অনুসরণীয়। অবশ্য ১৯তম রাকাতে খতম করে ২০তম রাকাতে শুরু থেকে না পড়ে উত্তম হল ১৮তম রাকাতে খতম করে শেষ দুই রাকাতে শুরু থেকে কিছু তেলাওয়াত করে নেওয়া। যেন প্রথম ও দ্বিতীয় রাকাতে তেলাওয়াতের ধারাবাহিকতা বহাল থাকে।

-জামে তিরমিযী ২/১৪৩, আলইতকান ১/৩০০, খুলাসাতুল ফাতাওয়া ১/৯৮, আদ্দুররুল মুখতার ১/৫৪৬