মঙ্গলবার ৩০ জুন ২০২৬, আষাঢ় ১৭ ১৪৩৩

ব্রেকিং

একদিনেই ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৪ নতুন মুদ্রানীতি মঙ্গলবার করমুক্ত আয়সীমা বাড়িয়ে করা হল ৪ লাখ টাকা ব্যাংক রেজল্যুশন আইনের ‘বিতর্কিত’ ধারা বাতিল সকল আয় ব্যাংকে ট্রান্সফারের শর্তে কোম্পানির করহার কমল দেশ পুনর্গঠনে ‘ঘুরে দাঁড়ানোর’ বিকল্প নেই: সংসদে প্রধানমন্ত্রী করমুক্ত আয়সীমা বাড়ানোর, ‘কালো টাকা সাদা করার’ সুযোগ বন্ধের প্রস্তাব প্রধানমন্ত্রীর বিদ্যুৎ পরিস্থিতি ‘উন্নতির’ তথ্য সংসদে দিলেন মন্ত্রী দীপু মনি হাসপাতাল থেকে আবার কারাগারে ৩ মামলায় কণ্ঠশিল্পী মমতাজের জামিন, মুক্তি মিলছে না এখনই দেশে সন্দেহজনক হামরোগী লাখ ছাড়ালো বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই আমরা ভবিষ্যৎ নিয়ে কথা বলব, এটাই মানুষ চায়: প্রধানমন্ত্রী নতুন বাজেটকে ‘জীবনবান্ধব’ বললেন প্রধানমন্ত্রী বিপৎসীমা অতিক্রমের ১২ ঘণ্টা পর কমছে তিস্তার পানি, কাটেনি বন্যার শঙ্কা বিরোধী দলের এমপিদের ২০ কোটি টাকা বরাদ্দের কথা জানালেন ফখরুল

রাজনীতি

এবার জাবিতে প্রকাশ্যে ছাত্রশিবির

 প্রকাশিত: ১১:৩০, ৩০ অক্টোবর ২০২৪

এবার জাবিতে প্রকাশ্যে ছাত্রশিবির

 ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরে এবার প্রকাশ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের পরিচয়।  

মঙ্গলবার (২৯ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত জাবি শাখা ছাত্রশিবিরের প্রচার সম্পাদক স্বাক্ষরিত এক বিবৃতি থেকে তাদের পরিচয় জানা গেছে।

বিবৃতি অনুযায়ী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রশিবিরের সভাপতির দায়িত্বে রয়েছেন প্রত্নতত্ব বিভাগের ৪৬ তম ব্যাচের শিক্ষার্থী (২০১৬-১৭ শিক্ষাবর্ষ) হারুনুর রশিদ, সাধারণ সম্পাদক হিসেবে আছেন বাংলা বিভাগের ৪৭ ব্যাচের শিক্ষার্থী (২০১৭-১৮ শিক্ষাবর্ষ) মুহিবুর রহমান মুহিব এবং প্রচার সম্পাদক হিসেবে রয়েছেন দর্শন বিভাগের ৪৭ ব্যাচের (২০১৭-১৮ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুন সাকি।

১৯৮৯ সালের পর এই প্রথম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্রশিবিরের রাজনীতি প্রকাশ্যে এসেছে। ১৯৮৯ সালের ২৬ আগস্ট ছাত্র শিবিরের সঙ্গে রক্তক্ষয়ী সংঘর্ষে বিশ্ববিদ্যালয়ের শহীদ সালাম বরকত হলের আবাসিক ছাত্র হাবিবুর রহমান কবির নিহত হয়। এর পর থেকে ক্যাম্পাসে ছাত্র শিবিরের প্রকাশ্য রাজনৈতিক কার্যক্রম বন্ধ হয়ে যায়।