সোমবার ৩০ মার্চ ২০২৬, চৈত্র ১৫ ১৪৩২, ১১ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

লরি শ্রমিকদের কারাদণ্ড: উত্তরের ৮ জেলায় তেল সরবরাহ বন্ধ বিরোধী দলের নোটিশ: বিধি মেনে সংসদ পরিচালনার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর অতীতে জিডিপি প্রবৃদ্ধি ‘ফুলিয়ে-ফাঁপিয়ে’ দেখানো হয়েছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা হরমুজের কাছে হানা, খার্ক দখলে ‘স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে’ পেন্টাগন মার্কিন সেনারা এলে আগুনে পুড়িয়ে দেওয়া হবে: ইরানি স্পিকারের হুঁশিয়ারি প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার ঈদের ছুটির পর সংসদ অধিবেশন শুরু মানব পাচারের মামলা: জেনারেল মাসুদ উদ্দিন আরও ৬ দিন রিমান্ডে গত ৮ বছর দেশে হামের টিকাই দেওয়া হয়নি: স্বাস্থ্যমন্ত্রী বাস থেকে শতভাগ যাত্রী নামিয়ে ফেরিতে তুলতে হবে আরও ১১ জেলা পেল নতুন ডিসি আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী: হেঁটে ঘুরলেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় নড়াইলে ‘তেল না পেয়ে’ পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ শাহজালালে বিমানের শৌচাগারে মিলল ৩৮ কোটি টাকার সোনার বার এবার এসএসসি পরীক্ষা কক্ষেও বসবে সিসিটিভি

রাজনীতি

ডাকসুর সাবেক ভিপি ফেরদৌস আহমেদ কোরেশীর মৃত্যু

 প্রকাশিত: ২২:২৮, ৩১ আগস্ট ২০২০

ডাকসুর সাবেক ভিপি ফেরদৌস আহমেদ কোরেশীর মৃত্যু

মুক্তিযুদ্ধের সংগঠক, সাংবাদিক, ডাকসুর সাবেক ভিপি ড. ফেরদৌস আহমেদ কোরেশী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে সোমবার দুপুর ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।

তার স্ত্রী নিলুফার পান্না কোরেশী সাংবাদিকদের বলেছেন, “ক্যান্টনমেন্টে মেয়ের বাসায় দুপুর দেড়টা দিকে উনি মারা গেছেন। স্ট্রোকে তিনি মারা গেছেন।”

আরও জানান, ৫ বছর যাবৎ তার স্বামী বার্ধক্যজনিত নানা রোগের চিকিৎসা নিচ্ছিলেন।

মৃত্যুকালে ফেরদৌস আহমেদ কোরেশী দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন।

১৯৬০ এর দশকে অবিভক্ত পাকিস্তান ছাত্রলীগের সভাপতি ছিলেন তিনি। ১৯৬১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নির্বাচিত হন।

১৯৭৮ সালে বিএনপি গঠিত হওয়ার পর ফেরদৌস আহমেদ কোরেশী প্রথম যুগ্ম মহাসচিব ছিলেন।

অনলাইন নিউজ পোর্টাল