বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি ২০২৬, মাঘ ৩০ ১৪৩২, ২৪ শা'বান ১৪৪৭

ব্রেকিং

সুষ্ঠু পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করছে : তথ্য উপদেষ্টা প্রায় ৩৩ হাজার কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮% কেমন ভোট হচ্ছে, ঘুরে দেখলেন প্রধান উপদেষ্টা রিজভীর অবস্থা ‘একটু উন্নতির দিকে’, জানতে চেয়েছেন ভোট পরিস্থিতি বিএনপিকে ৯০ মিনিট মাঠে থাকার আহ্বান পাটওয়ারীর ভোটের পরিবেশ চমৎকার: জামায়াত চমৎকার ভোট হচ্ছে, কোনো শঙ্কা নেই: ডিএমপি কমিশনার এদেশের মালিকানা বুঝে নেওয়ার দিন: নাহিদ ইসলাম মুন্সীগঞ্জে কেন্দ্রের সামনে মুহুর্মুহু বোমা বিস্ফোরণ, ভোট ব্যাহত আমাদের দুঃস্বপ্নের অবসান, নতুন স্বপ্নের শুরু: ইউনূস ভোট দিলেন প্রধান উপদেষ্টা জয় নিয়ে আমি ইনশাল্লাহ আশাবাদী: তারেক বাংলাদেশ ‘গণতন্ত্রের ট্রেনে উঠে গেল’: সিইসি বাড়ছে উপস্থিতি, ভোটারদের উচ্ছ্বাস পাড়া-মহল্লায় ভোট উৎসব, সুনসান ঢাকার সড়ক বডি ক্যামেরা ও মানুষহীন আকাযান থেকে সরাসরি ভোট দেখছে ইসি

সংস্কৃতি

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বাসচাপায় একই পরিবারের ৩ জন নিহত

 প্রকাশিত: ১৬:৫৭, ২৭ নভেম্বর ২০২২

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বাসচাপায় একই পরিবারের ৩ জন নিহত

ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার লক্ষ্মীপুর এলাকায় যাত্রীবাহী একটি বাসচাপায় মোটরসাইকেল আরোহী একই পরিবারের বাবা-মা ও মেয়ে তিনজন নিহত হয়েছেন। 

রোববার সকাল ১০টায় সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের লক্ষ্মীপুর বিলডাঙ্গী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের মুথরাপুর গ্রামের মাসুদুর রহমান (৫৫) ও তার স্ত্রী রহিমা বেগম (৪৫) ও মেয়ে মেহের নেগার সিমি (১৪)।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মাদরাসার বার্ষিক পরীক্ষা শুরু হওয়ায় মেয়ে সিমিকে নিয়ে মা-বাবা মথুরাপুর থেকে মোটরসাইকেলযোগে লক্ষ্মীপুর মাদরাসার উদ্দেশ্যে রাওনা দেন। বিলডাঙ্গী এলাকায় পৌঁছালে বালিয়াডাঙ্গী থেকে ছেড়ে আসা দ্রুতগামী হানিফ পরিবহনের একটি বাস তাদের মোটরসাইকেলকে চাপা দেয়। এসময় ঘটনাস্থলে রহিমা বেগম (৪৫) নিহত হন। পরে এলাকাবাসী বাকি দুইজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন।

ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন মাস্টার সারোয়ার হোসেন বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। ঘটনাস্থলেই মেয়েটির মা মারা যান। আর মেয়ে ও বাবাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসা হয়।

ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শিহাব মাহমুদ সুজন বলেন, বাবা-মেয়েকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসা হয়। তবে হাসপাতালে নিয়ে আসার আগেই দু’জনের মৃত্যু হয়।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতালে যাই। এ ঘটনায় এখনও পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। লাশ উদ্ধার করে মর্গে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।