বুধবার ২৪ জুন ২০২৬, আষাঢ় ১১ ১৪৩৩

ব্রেকিং

জলবায়ু কার্যক্রমকে বিনিয়োগ হিসেবে দেখি: বিশ্ব অর্থনৈতিক ফোরামে প্রধানমন্ত্রী তালিয়ানে প্রধানমন্ত্রীর কর্মব্যস্ত দিন, লক্ষ্য ‘বিদেশি বিনিয়োগ আকর্ষণ’ সরকার আওয়ামী লীগকে ‘পুনর্বাসনের স্বপ্ন দেখছে’: নাহিদ ইসলাম ডা. জাহেদকে দিল্লি বিমানবন্দরে বাধা নিয়ে যা জানাল ভারত এবার দলীয় প্রতীক হারানোর ঝুঁকিতে মমতার তৃণমূল রাষ্ট্রীয় কাজ সংসদের চেয়ে গুরুত্বপূর্ণ নয়: মন্ত্রীদের অনুপস্থিতি নিয়ে স্পিকার বিপৎসীমার উপরে তিস্তা নদীর পানি শাহবাগ, ধানমন্ডিসহ ঢাকার সাত জায়গায় বিজিবি মোতায়েন হামের উপসর্গ নিয়ে আরো ৩ মৃত্যু জামায়াতপন্থি ১৭ জন ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ সাংবাদিকদের ওপর হামলা: ‘প্রমাণ’ পেলে ব্যবস্থা নেবে জামায়াত জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে ধানমন্ডিতে সাংবাদিক পেটানোর অভিযোগ আ.লীগ নিষিদ্ধ হবে কি না, সিদ্ধান্ত আদালতের: প্রধানমন্ত্রীর উপদেষ্টা আশুরা ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ডিএমপি আওয়ামী লীগের ২৬ জনসহ একদিনে ১১৮ গ্রেপ্তার: ডিএমপি ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র মেসি ৫ এমবাপে ৪ হলান্ড ৪, তিন তারকার তুমুল লড়াই

সংস্কৃতি

এবারের বইমেলা শুরু ১৫ ফেব্রুয়ারি

 প্রকাশিত: ২৩:৫১, ৩ ফেব্রুয়ারি ২০২২

এবারের বইমেলা শুরু ১৫ ফেব্রুয়ারি

আগামী ১৫ ফেব্রুয়ারি ২০২২ থেকে শুরু হচ্ছে এবারের অমর একুশে বইমেলা। ঐদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি অংশ নিয়ে বইমেলা উদ্বোধন করবেন।

বৃহস্পতিবার ২ ফেব্রুয়ারী ২০২২ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আবুল মনসুর এ তথ্য জানিয়েছেন।

তিনি আরো জানিয়েছেন, আগামী ১৫ই ফেব্রুয়ারি ২০২২ ভার্চুয়ালি অংশ নিয়ে বইমেলা উদ্বোধন করতে সদয় সম্মতি দিয়েছেন প্রধানমন্ত্রী।

এবার বইমেলার মূল প্রতিপাদ্য ‘বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী’। এরই মধ্যে স্টল বরাদ্দসহ বেশকিছু কাজের প্রস্তুতি শুরু করেছে বাংলা একাডেমি।

করোনা সংক্রমণ আবারো বেড়েছে। এ অবস্থায় মেলার জনসমাগম কীভাবে সামলানো হবে বা আদৌ মেলা করা সম্ভব হবে কিনা সে নিয়ে দেখা দেয় শঙ্কা।

বাংলা একাডেমি বলছে, এখন পর্যন্ত প্রস্তুতি চলছে। তবে সরকারের স্বাস্থ্যবিধি যেভাবে সিদ্ধান্ত দেয় সে অনুযায়ী সিদ্ধান্ত নিবেন তারা বলেও উল্লেখ করেন। আর এ পরিস্থিতিতে এখনো কোনো সিদ্ধান্ত না হওয়ায় প্রকাশকদের পক্ষ থেকে একটু রয়েসয়ে নীতি মেনে প্রস্তুতি চলছে।