সোমবার ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ফাল্গুন ৪ ১৪৩২, ২৮ শা'বান ১৪৪৭

ব্রেকিং

নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য ৩৭ বাড়ি প্রস্তুত, প্রধানমন্ত্রী থাকবেন কোথায় নির্বাচনে প্রচারণা ব্যয়ের সীমা লঙ্ঘন, শীর্ষে বিএনপি: টিআইবি পুরোনো জীবনে ফিরে যাবো, লেখালেখি করবো: পররাষ্ট্র উপদেষ্টা অবশেষে জুলাই সনদে স্বাক্ষর করছে এনসিপি শপথের পর সংসদীয় দলের সভা ডেকেছে বিএনপি নাসার নজরুলের স্ত্রীর ৫ কোটি ২৯ লাখ টাকার জমি জব্দ ভারতে এআই সম্মেলন শুরু, নিরাপত্তা ও নিয়ন্ত্রণ নিয়ে উদ্বেগ ইউক্রেনীয় ড্রোন হামলায় রাশিয়ায় তেলের গুদাম ক্ষতিগ্রস্ত নিহত সেনা পরিবারের আবাসন উদ্বোধন কিমের তারেক রহমানকে ‘ভবিষ্যৎ প্রধানমন্ত্রী’ হিসেবে অগ্রিম অভিনন্দন জামায়াত আমিরের ভোটের উত্তাপের পর নাহিদের বাসায় তারেক রহমানের এক ভিন্ন রাত মঙ্গলবার শেষ হচ্ছে অন্তর্বর্তী সরকারের মেয়াদ, সচিবালয়ে বিদায়ের সুর পিরোজপুরে বিএনপি নেতা ও ভাতিজাকে কুপিয়ে জখম নাটোরে মারপিট-ভাঙচুরের অভিযোগে বিএনপি সমর্থককে পিটুনি

লাইফস্টাইল

খাসির বাদামি কোরমা

 প্রকাশিত: ১২:০৭, ১৬ ফেব্রুয়ারি ২০২১

খাসির বাদামি কোরমা

পোলাও অথবা পরটার সঙ্গে কোরমা খেতে দারুণ লাগে। কম বেশি সবাই কোরমা খেতে ভালোবাসেন। তবে সব সময় একই স্বাদের কোরমা না খেয়ে এবার নিয়ে আসুন ভিন্নতা। আজই তৈরি করে ফেলুন খাসির বাদামি কোরমার। যা তৈরি করাও খুব সহজ। চলুন তবে জেনে নেয়া যাক খাসির বাদামি কোরমা তৈরির রেসিপিটি-  

উপকরণ: খাসির মাংস ৫০০ গ্রাম, সবুজ এলাচ ৫টি, এক কাপের দুই ভাগের এক ভাগ রসুনের কোয়া, এক কাপের চার ভাগের এক ভাগ খোসা ছাড়ানো কাঠবাদাম, এক কাপের চার ভাগের এক ভাগ ফ্রেশ ক্রিম, এক কাপের দুই ভাগের এক কাপ ঘি, লবঙ্গ তিনটি, দারুচিনি দুইটি, এক কাপের চার ভাগের এক ভাগ দুধ, পানি পরিমাণ মতো।

প্রণালী: একটি পাত্রে পানি গরম করে তাতে খাসির মাংস দিয়ে কয়েক মিনিট সিদ্ধ করূন। এরপর চুলা থেকে নামিয়ে মাংসের পানি ঝড়িয়ে নিন। এরই মধ্যে রসুনের কোয়া ভিজিয়ে রাখুন। এবার একটি প্যানের মধ্যে ঘি গরম করে সিদ্ধ মাংস, এলাচ, রসুন পানি, দারুচিনি ও লবণ দিয়ে নাড়তে থাকুন। মাংস হালকা বাদামি হয়ে আসা পর্যন্ত ভাজুন।

এরপর পানি দিন। মাংস সিদ্ধ হয়ে যখন পানি কমে আসবে, তখন চুলা বন্ধ করে মাংস ঠাণ্ডা হতে দিন। এবার কাঠবাদাম পেস্ট করে নিন। ঠাণ্ডা হয়ে যাওয়া মাংসের মধ্যে ক্রিম, কাঠবাদাম পেস্ট ও দুধ ভালো করে মিশিয়ে নিন। এবার চুলা জ্বালিয়ে মাংস ভালোভাবে রান্না করুন পাঁচ মিনিট। পাঁচ মিনিট পর নামিয়ে পরিবেশন করুন মজাদার খাসির বাদামি কোরমা।

অনলাইন নিউজ পোর্টাল