বুধবার ০৪ ফেব্রুয়ারি ২০২৬, মাঘ ২২ ১৪৩২, ১৬ শা'বান ১৪৪৭

ব্রেকিং

‘বাংলাদেশের রাজনীতিতে ফেরার ছক কষছেন ভারতে নির্বাসিত আওয়ামী লীগ নেতারা’ বুথে পোস্টাল ব্যালটে ভোট দিলেন কারাবন্দিরা কূটনৈতিক পাসপোর্ট জমা দিয়েছি, কোথাও ‘যাব না’: অর্থ উপদেষ্টা অস্থির সোনা-রূপার বাজার, সকাল–বিকাল দাম বাড়ছে এনসিটি ইজারা: এবার লাগাতার কর্মবিরতি ঘোষণা নির্বাচনি সফর: তারেক এবার যাচ্ছেন বরিশাল ও ফরিদপুরে তীব্র শীতে কিয়েভে আবারও রাশিয়ার হামলা র‌্যাব নাম বদলে হচ্ছে এসআইএফ বিটিভিতে বিএনপি নেতার ভোটের ভাষণ ৯ ফেব্রুয়ারি রাশিয়ার তেল কেনা বন্ধ করবে ভারত, মার্কিন শুল্ক কমে ১৮ শতাংশ হচ্ছে কাইয়ুমের প্রার্থিতা নিয়ে নাহিদের রিট খারিজ শবে বরাতে ঢাকায় আতশবাজি-পটকা নিষিদ্ধ পবিত্র শবে বরাত আজ সারোয়ার আলমগীরের নির্বাচনে বাধা নেই টানা ছয় মাস পতনের ধারায় রপ্তানি আয় ভোরে ভূমিকম্পে কাঁপল দেশ

ইসলাম

রোযা অবস্থায় মুনাজাতের সময় চোখ থেকে এক ফোঁটা অশ্রু মুখে চলে যায় এতে রোযা ভঙ্গ হয়েছে কি?

 আপডেট: ১০:৩৬, ৩ জানুয়ারি ২০২৩

রোযা অবস্থায় মুনাজাতের সময় চোখ থেকে এক ফোঁটা অশ্রু মুখে চলে যায় এতে রোযা ভঙ্গ হয়েছে কি?

১৩৮৪: প্রশ্ন
রোযা অবস্থায় মুনাজাতের  সময় চোখ থেকে এক ফোঁটা অশ্রু ঝরে পড়ে। মুখ খোলা থাকায় তা মুখে চলে যায়। প্রশ্ন হল, এতে আমার রোযা ভঙ্গ হয়েছে কি?

উত্তর:
প্রশ্নোক্ত ক্ষেত্রে রোযাটি নষ্ট হয়নি। কেননা এক-দুই ফোঁটা অশ্রু মুখে গেলে রোযা নষ্ট হয় না।

উল্লেখ্য যে, যদি মুখে এত বেশি পরিমাণ অশ্রু গড়িয়ে পড়ে যে, পুরো মুখে অশ্রুর লবণাক্ততা অনুভূত হয় এবং রোযাদার তা গিলে ফেলে তাহলে সেক্ষেত্রে  রোযা ভেঙ্গে যাবে।

-আলমুহীতুল বুরহানী ৩/৩৪৯-৩৫০; ফাতাওয়া তাতারখানিয়া ২/৩৬৯; খুলাসাতুল ফাতাওয়া ১/২৫৩; রদ্দুল মুহতার ২/৪০৩-৪০৪