মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ফাল্গুন ৪ ১৪৩২, ২৯ শা'বান ১৪৪৭

ব্রেকিং

এক হাসিনায় আটকে থাকবে না ভারত-বাংলাদেশ সম্পর্ক: ফখরুল কর্মকর্তা-কর্মচারীদের বিদায় জানালেন প্রধান উপদেষ্টা রমজানে হাইস্কুল বন্ধ রাখার নির্দেশ স্থগিত ভোটের পরের সহিংসতায় দেশে ‘৭ মৃত্যু, আহত ৩৫০’ ঢাকা-১৭ রেখে বগুড়া-৬ ছেড়ে দিলেন তারেক রহমান ওমরাহ শেষে সৌদি আরবের সড়কে প্রাণ গেল ৫ বাংলাদেশির নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য ৩৭ বাড়ি প্রস্তুত, প্রধানমন্ত্রী থাকবেন কোথায় নির্বাচনে প্রচারণা ব্যয়ের সীমা লঙ্ঘন, শীর্ষে বিএনপি: টিআইবি পুরোনো জীবনে ফিরে যাবো, লেখালেখি করবো: পররাষ্ট্র উপদেষ্টা অবশেষে জুলাই সনদে স্বাক্ষর করছে এনসিপি শপথের পর সংসদীয় দলের সভা ডেকেছে বিএনপি নাসার নজরুলের স্ত্রীর ৫ কোটি ২৯ লাখ টাকার জমি জব্দ ভারতে এআই সম্মেলন শুরু, নিরাপত্তা ও নিয়ন্ত্রণ নিয়ে উদ্বেগ ইউক্রেনীয় ড্রোন হামলায় রাশিয়ায় তেলের গুদাম ক্ষতিগ্রস্ত মঙ্গলবার শেষ হচ্ছে অন্তর্বর্তী সরকারের মেয়াদ, সচিবালয়ে বিদায়ের সুর

ইসলাম

কারো মৃত্যুর পর তার ভালো বা মন্দ গুণের কথা আলোচনা

 প্রকাশিত: ২০:১৮, ৭ জুন ২০২০

কারো মৃত্যুর পর তার ভালো বা মন্দ গুণের কথা আলোচনা

প্রশ্ন: আমাদের দেশে কারও মৃত্যুর পর কেউ তার ভালো গুণের কথা আলোচনা করে আবার কিছু মানুষ তার মন্দ কর্মের সমালোচনা করে এখন জানার বিষয় হচ্ছে, কারও মৃত্যুর পর তার ভালো-মন্দ আলোচনা সমালোচনা করা যাবে কিনা? এক্ষেত্রে আমাদের করণীয় কী?

উত্তর: কারও মৃত্যুর পর তার মন্দ দিক বা সমালোচনা করা যাবে না মৃত ব্যক্তির সমালোচনা করতে হাদীসে নিষেধ করা হয়েছে বরং হাদীসে একথা বলা হয়েছে তোমরা মৃত ব্যক্তিদের ভালো গুণের কথা আলোচনা কর তাদের মন্দ বিষয়কে আলোচনা করা থেকে বিরত থাক

হাদীসে এসেছে-

عَنِ ابْنِ عُمَرَ قَالَ قَالَ رَسُولُ الله صلى الله عليه وسلم اذْكُرُوا مَحَاسِنَ مَوْتَاكُمْ وَكُفُّوا عَنْ مَسَاوِيهِمْ

হযরত ইবনে উমর রাদি. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: তোমরা মৃত ব্যক্তিদের ভালো গুণের কথা আলোচনা কর তাদের মন্দ বিষয়কে আলোচনা করা থেকে বিরত থাক সুনানু আবু দাউদ, হাদীস-৪৯০২

আমাদের করণীয়: আমাদের করণীয় হচ্ছে, কেউ মৃত্যু বরণ করলে তার ভালো গুণের কথা আলোচনা করা সত্যিই যা তার মধ্যে ছিল আর মন্দ বিষয় গুলোকে নিয়ে সমালোচনা না করা যা আমরা উপরে উল্লেখিত হাদীস থেকে জানতে পারলাম

অনলাইন নিউজ পোর্টাল