রোববার ২৯ মার্চ ২০২৬, চৈত্র ১৫ ১৪৩২, ১০ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

লরি শ্রমিকদের কারাদণ্ড: উত্তরের ৮ জেলায় তেল সরবরাহ বন্ধ বিরোধী দলের নোটিশ: বিধি মেনে সংসদ পরিচালনার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর অতীতে জিডিপি প্রবৃদ্ধি ‘ফুলিয়ে-ফাঁপিয়ে’ দেখানো হয়েছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা হরমুজের কাছে হানা, খার্ক দখলে ‘স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে’ পেন্টাগন মার্কিন সেনারা এলে আগুনে পুড়িয়ে দেওয়া হবে: ইরানি স্পিকারের হুঁশিয়ারি প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার ঈদের ছুটির পর সংসদ অধিবেশন শুরু মানব পাচারের মামলা: জেনারেল মাসুদ উদ্দিন আরও ৬ দিন রিমান্ডে গত ৮ বছর দেশে হামের টিকাই দেওয়া হয়নি: স্বাস্থ্যমন্ত্রী বাস থেকে শতভাগ যাত্রী নামিয়ে ফেরিতে তুলতে হবে আরও ১১ জেলা পেল নতুন ডিসি আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী: হেঁটে ঘুরলেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় নড়াইলে ‘তেল না পেয়ে’ পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ শাহজালালে বিমানের শৌচাগারে মিলল ৩৮ কোটি টাকার সোনার বার এবার এসএসসি পরীক্ষা কক্ষেও বসবে সিসিটিভি

ইসলাম

হজে গিয়ে চার বাংলাদেশির মৃত্যু

 প্রকাশিত: ১১:৪১, ১৮ জুন ২০২২

হজে গিয়ে চার বাংলাদেশির মৃত্যু

এই বছর পবিত্র হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত চারজন বাংলাদেশি মারা গেছেন। জাহাঙ্গীর কবির (৫৯) ১১ জুন, নুরুল আমিন (৬৪) ১৬ জুন আর ১৭ জুন রামুজা বেগম (৫৪) ও মো. হেলাল উদ্দিন মোল্লা (৬৩) মারা যান।

বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয়ের হজ ম্যানেজমেন্ট পোর্টাল পিলগ্রিমের ডেথ নিউজ থেকে এসব তথ্য জানা যায়। 

পিলগ্রিমে চাঁপাইনবাবগঞ্জের জাহাঙ্গীর কবিরের পাসপোর্ট নম্বর A01012228 উল্লেখ করা হয়। নোয়াখালীর নুরুল আমিনের পাসপোর্ট নম্বর EF0758006। কুমিল্লার রামুজা বেগমের পাসপোর্ট নম্বর BW0843328। হেলাল উদ্দিন মোল্লার বাড়ি জয়পুরহাট। তার পাসপো্র্ট নম্বর EE0385376। 

সৌদি আরবের আইনে, কোনো ব্যক্তি হজ করতে গিয়ে মারা গেলে তাকে সৌদি আরবেই দাফন করা হয়। তার মৃতদেহ দেশে ফেরানোর নিয়ম নেই। সেই নিয়ম অনুযায়ী বাংলাদেশের চার মৃত হজযাত্রীকে সৌদি আরবেই দাফন করা হবে। 

এবার বাংলাদেশ থেকে হজযাত্রার জন্য ফ্লাইট শুরু হয়েছে ৫ জুন। এই বছর সারা বিশ্ব থেকে ১০ লাখ মানুষ হজ করার সুযোগ পাচ্ছেন। বাংলাদেশ থেকে সরকারি ব্যবস্থাপনায় হজ করবেন ৪ হাজার জন। আর বেসরকারি ব্যবস্থাপনায় হজ করবেন ৫৩ হাজার ৫৮৫ জন।