রোববার ২৯ মার্চ ২০২৬, চৈত্র ১৫ ১৪৩২, ১০ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

লরি শ্রমিকদের কারাদণ্ড: উত্তরের ৮ জেলায় তেল সরবরাহ বন্ধ বিরোধী দলের নোটিশ: বিধি মেনে সংসদ পরিচালনার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর অতীতে জিডিপি প্রবৃদ্ধি ‘ফুলিয়ে-ফাঁপিয়ে’ দেখানো হয়েছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা হরমুজের কাছে হানা, খার্ক দখলে ‘স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে’ পেন্টাগন মার্কিন সেনারা এলে আগুনে পুড়িয়ে দেওয়া হবে: ইরানি স্পিকারের হুঁশিয়ারি প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার ঈদের ছুটির পর সংসদ অধিবেশন শুরু মানব পাচারের মামলা: জেনারেল মাসুদ উদ্দিন আরও ৬ দিন রিমান্ডে গত ৮ বছর দেশে হামের টিকাই দেওয়া হয়নি: স্বাস্থ্যমন্ত্রী বাস থেকে শতভাগ যাত্রী নামিয়ে ফেরিতে তুলতে হবে আরও ১১ জেলা পেল নতুন ডিসি আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী: হেঁটে ঘুরলেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় নড়াইলে ‘তেল না পেয়ে’ পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ শাহজালালে বিমানের শৌচাগারে মিলল ৩৮ কোটি টাকার সোনার বার এবার এসএসসি পরীক্ষা কক্ষেও বসবে সিসিটিভি

ইসলাম

কুরবানী আদায়ের মাসায়েল

 প্রকাশিত: ১০:১৭, ২৪ জানুয়ারি ২০২২

কুরবানী আদায়ের মাসায়েল

প্রশ্ন ১১৫৬: গত বছর কুরবানী দেওয়ার জন্য একটি গরু ক্রয় করি। গরুটা বেশ শক্তিশালী, যার কারণে কুরবানীর দিন জবাই করার জন্য শোয়াতে গেলে কসাইদের বেশ কষ্ট হয়। শোয়ানোর এক পর্যায়ে তার পেছনের বাম পা নিচে পড়ে ভেঙ্গে যায়। তারপরেও তারা শোয়াতে ব্যর্থ হয়। পরবর্তীতে ৩-৪ ঘণ্টা পর আরও লোক মিলে গরুটা শোয়াতে সক্ষম হয় এবং তারপর জবাই দেওয়া হয়। পরবর্তীতে আমার এক বন্ধু বলল, তোমার কুরবানী আদায় হয়নি। কেননা, জবাই করার পূর্বেই প্রাণীটার পা এমনভাবে ভেঙ্গে গেছে, যার কারণে তা হাঁটতে পারে না। আবার সে মুহূর্তে জবাই করা হয়নি। এখন আমার জানার বিষয় হলো, আসলেই কি আমার কুরবানী আদায় হয়নি? জানালে উপকৃত হব।

উত্তর: প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার কুরবানী শুদ্ধভাবে আদায় হয়েছে। কুরবানীর পশু জবাই করতে গিয়ে তার পা ভেঙ্গে গেলে সে পশু দিয়ে কুরবানী করাতে কোন বাধা নেই।

-ফাতাওয়া খানিয়া ৩/৩৫৩, বাদায়েউস সানায়ে ৪/২১৬, আল ইনায়া ৮/৪৩৫, তাবয়ীনুল হাকায়েক ৬/৭, আদ্দুররুল মুখতার ৬/৩২৫, রদ্দুল মুহতার ৬/৩২৫