বৃহস্পতিবার ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ফাল্গুন ১৪ ১৪৩২, ০৯ রমজান ১৪৪৭

আন্তর্জাতিক

বিমান হামলার সতর্কতার পর কিয়েভে একাধিক বিস্ফোরণের শব্দ

 প্রকাশিত: ১৩:২৬, ২৬ ফেব্রুয়ারি ২০২৬

বিমান হামলার সতর্কতার পর কিয়েভে একাধিক বিস্ফোরণের শব্দ

যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে রুশ হামলা বন্ধে জেনেভায় নির্ধারিত বৈঠকের আগে বিমান হামলার সতর্কতা জারির পর বৃহস্পতিবার ভোরে ইউক্রেনের রাজধানী কিয়েভের কেন্দ্রস্থলে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে এএফপি’র সাংবাদিকরা নিশ্চিত করেছেন। কিয়েভ থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।

কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান তিমুর তকাচেঙ্কো টেলিগ্রামে বলেন, ‘শত্রুপক্ষ শহরটিতে স্ট্রাইক ইউএভি ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালাচ্ছে।’

তিনি বলেন, ‘বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে। সতর্কতা তুলে না নেওয়া পর্যন্ত আশ্রয়কেন্দ্রে অবস্থান করুন।’