বৃহস্পতিবার ১২ মার্চ ২০২৬, ফাল্গুন ২৮ ১৪৩২, ২৩ রমজান ১৪৪৭

ব্রেকিং

বাগেরহাটের রামপালে বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে নিহত অন্তত ১২ ইরান যুদ্ধের প্রথম ৬ দিনেই খরচ ১১.৩ বিলিয়ন ডলার ইরানের ভেতরে বাস্তুচ্যুত ৩২ লাখ মানুষ: জাতিসংঘ ‘জিয়া স্বাধীনতার ঘোষক’, ‘বাংলাদেশ জিন্দাবাদ’: সংসদের ভাষণে আর যা যা বললেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আওয়ামী লীগ দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল: রাষ্ট্রপতি এই সংসদ বাংলাদেশের জনগণের: প্রধানমন্ত্রী খালেদা জিয়া সংসদে থাকলে সবচেয়ে বেশি খুশি হতেন: স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রপতির ভাষণ ঘিরে সংসদে বিরোধীদের ওয়াকআউট আশা করি সরকারি ও বিরোধী দল আলাদা হবে না: স্পিকারকে শফিকুর ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে এই সংসদকে মুক্ত করেছিলাম: নাহিদ যুদ্ধাপরাধে দণ্ডিত সাতজনের জন্যও শোক জানাল ত্রয়োদশ সংসদ বাহরাইনের জ্বালানি ট্যাংকে হামলা, বাসিন্দাদের ঘরে থাকার আহ্বান যাত্রা করল ত্রয়োদশ সংসদ কয়েক হাত দূর থেকে গুলি, প্রাণে বেঁচে গেলেন জম্মু-কাশ্মীরের ফারুক আব্দুল্লাহ তেল-গ্যাস নয়, মধ্যপ্রাচ্যে বড় ভয় খাবার পানি বিশ্বকাপে অংশগ্রহণের কোনো সম্ভাবনা নেই ইরানের : ক্রীড়ামন্ত্রী

আন্তর্জাতিক

বিক্ষোভের ফলে নাইজেরিয়ার একটি জাদুঘরের উদ্বোধন স্থগিত

 প্রকাশিত: ১৪:৫৯, ১০ নভেম্বর ২০২৫

বিক্ষোভের ফলে নাইজেরিয়ার একটি জাদুঘরের উদ্বোধন স্থগিত

পশ্চিম আফ্রিকান শিল্পকলা প্রদর্শনীতে তৈরি একটি জাদুঘরের উদ্বোধন স্থগিত করা হয়েছে। বিক্ষোভকারীরা রোববার জাদুঘরে ব্যক্তিগত পরিদর্শন ব্যাহত করায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

কর্মকর্তারা জানিয়েছেন, ‘পশ্চিম আফ্রিকান শিল্পকলা জাদুঘর (মোওয়া) মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করার কথা ছিল। কিন্তু এখন এটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।’

পাঁচ বছর আগে রাজ্যের প্রাক্তন গভর্নরের সহায়তায় এডো রাজ্যের বেনিন সিটিতে নাইজেরিয়ান ব্যবসায়ী ফিলিপ ইহেনাচো মোওয়া জাদুঘরটি চালু করেন।

ফরাসি ও জার্মান সরকারের পাশাপাশি ব্রিটিশ জাদুঘর এবং বেসরকারি দাতাদের সহায়তায় এটি অর্থায়ন করা হয়েছে।

গতকাল রোববার পশ্চিম আফ্রিকান শিল্পী ও কারিগরদের জন্য আবাসস্থল আয়োজনের লক্ষ্যে দাতা এবং শিল্প পেশাদারদের জন্য একটি প্রাক-উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কিন্তু প্রায় ২০ জন লোক সশস্ত্র অবস্থায় জাদুঘরের আঙিনায় ঢুকে পড়ে। ফলে অতিথিরা ভেতরে আশ্রয় নিতে বাধ্য হন।

এএফপির সাংবাদিকরা বলেন, দলটির দাবি কি ছিল তা অজানা। তবে তারা জাদুঘরের আঙিনায় সামান্য ক্ষতি করেছে।

ইহেনাচো এএফপিকে বলেন, ‘বিক্ষোভকারীরা প্রবেশ করেই অভ্যর্থনা প্যাভিলিয়নের একটি অংশ ভাঙচুর শুরু করে। তারপর তারা সামনের অংশে ঢুকে পড়ে, যেখানে প্রদর্শনী এলাকা অবস্থিত।’

প্রায় দুই ঘন্টা পর, অতিথিদের বাসে করে কাছের একটি হোটেলে নিয়ে যাওয়া হয়।