শনিবার ২৭ জুন ২০২৬, আষাঢ় ১৪ ১৪৩৩

ব্রেকিং

বাংলাদেশ ও চীনের ১৩ সমঝোতা বাজেটের ‘ফরম্যাট’ পরিবর্তনের চেষ্টা চলছে: অর্থমন্ত্রী এক টাকা দুর্নীতির প্রমাণ মিললে সংসদ ছাড়ব: হাসনাত হামের উপসর্গ নিয়ে আরো ৯ জনের মৃত্যু দিনাজপুরে নদীতে গোসলে নেমে পানিতে ডুবে ৩ নারীর মৃত্যু সীমান্তের সমস্যা ‘দ্রুত’ ঠিক হয়ে যাবে, ‘আশা’ দীনেশ ত্রিবেদীর ফের চালু হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা, আবেদন নেওয়া হবে ২৮ জুন থেকে তারেক রহমান ও লি ছিয়াংয়ের দ্বিপক্ষীয় বৈঠক বাসসের সাবেক এমডি মাহবুব মোর্শেদকে দুদকে তলব ডেঙ্গুতে আরো একজনের মৃত্যু ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ১৬৪, আহত ৯৭১ তিস্তা প্রকল্পে সহযোগিতার আশ্বাস চীনের চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলাকেটে হত্যা ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর মর্যাদা ভিনিসিউসের জোড়া গোলে গ্রুপ সেরা ব্রাজিল

আন্তর্জাতিক

ভারতে পুলিশি পাহারায় ভাঙা হলো ১৮০ বছর পুরোনো মসজিদের একাংশ

 প্রকাশিত: ১৫:১০, ১১ ডিসেম্বর ২০২৪

ভারতে পুলিশি পাহারায় ভাঙা হলো ১৮০ বছর পুরোনো মসজিদের একাংশ

উত্তর প্রদেশের ফতেহপুরে প্রায় ১৮০ বছরের পুরোনো একটি মসজিদের একটি অংশ মঙ্গলবার (১০ ডিসেম্বর) ভেঙে ফেলা হয়েছে। অভিযোগ করা হয়েছে যে মসজিদটি শহরের বান্দা-ফতেহপুর সড়কের ওপর অবৈধভাবে স্থান দখল করে ছিল।

জেলা প্রশাসনের দাবি, নূরি জামে মসজিদের দখল করা অংশ সরানোর জন্য আগেই নোটিশ দেওয়া হয়েছিল। তবে মসজিদ কমিটি প্রতিকার পেতে এলাহাবাদ হাইকোর্টে আবেদন জানিয়েছিল। এর মধ্যেই মসজিদের একাংশ ভেঙে দেওয়া হলো।

ফতেহপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) অবিনাশ ত্রিপাঠি দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, কমিটি উচ্চ আদালতে কিছু আবেদন দাখিল করেছে, তবে তা এখনও শুনানির জন্য তালিকাভুক্ত হয়নি।

তিনি স্পষ্ট করে বলেন, যে কাঠামোটি ভাঙা হয়েছে, তা গত তিন বছরে নির্মিত হয়েছিল এবং মসজিদের মূল ভবন অক্ষত রয়েছে।

ত্রিপাঠি জানান, গণপূর্ত বিভাগ গত আগস্টে ১৩৯ জনকে নোটিশ দিয়েছিল। এর মধ্যে দোকানি, বাড়ির মালিক ও মসজিদ কমিটিও রয়েছে। তাদের রাস্তা দখল করে নির্মিত কাঠামোগুলো অপসারণ করতে বলা হয়েছিল।

তিনি আরও বলেন, সড়ক মজবুতকরণ এবং নর্দমা নির্মাণের কাজ শুরু করার জন্য গণপূর্ত বিভাগ দখল করা স্থানে নির্মিত স্থাপনা অপসারণের নির্দেশ দেয়।

গণপূর্ত বিভাগ সব ভবনের দখলকৃত অংশ চিহ্নিত করেছিল। যাদের নোটিশ দেওয়া হয়েছিল, তারা সেপ্টেম্বরে দখল করা স্থানে নির্মিত স্থাপনা অপসারণ করে। কমিটি মসজিদের অংশটি সরানোর আশ্বাস দিলেও তা করেনি।

মসজিদ কমিটির কারো সঙ্গে এ বিষয়ে কথা বলা সম্ভব হয়নি।

মসজিদের ওই অংশ ভাঙার সময় নিরাপত্তা দিতে প্রশাসনের সহায়তা চেয়েছিল গণপূর্ত বিভাগ। আইনশৃঙ্খলা বজায় রাখতে পর্যাপ্ত পুলিশ ঘটনাস্থলে উপস্থিত ছিল। মসজিদ ভাঙার সময়ে কোনো বিক্ষোভ হয়নি বলেও জানান ত্রিপাঠি।