রোববার ২৯ মার্চ ২০২৬, চৈত্র ১৪ ১৪৩২, ১০ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

ময়মনসিংহে অবৈধভাবে মজুদ করা ২৪ হাজার লিটার জ্বালানি জব্দ চব্বিশকে স্বাধীনতার সমান করলে ‘বিপর্যয় হবে’: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জ্বালানি সরবরাহে ডিপোতে নতুন সময়সূচি দিল বিপিসি ঈদের পর প্রবাসীদের কর্মস্থলে ফেরা কঠিন, ফ্লাইট বিপর্যয়ে দুর্ভোগ শুধু খার্গ নয়, যুক্তরাষ্ট্রের নজর ইরানের আরও সাত দ্বীপে সংসদে শব্দযন্ত্রের বিভ্রাট ‘অন্তর্ঘাত’ কি না, তদন্তে কমিটি এই পোশাকে পুলিশ সন্তুষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়ল হুতিরা ইরানিরা চার সপ্তাহ ধরে ‘ডিজিটাল অন্ধকারে’ সরকার বলছে সংকট নেই: পাম্প কোথাও বন্ধ, কোথাও লম্বা লাইন দেশের পেট্রল পাম্পে ‘ট্যাগ অফিসার’ নিয়োগের সিদ্ধান্ত দৌলত‌দিয়ায় বাসডু‌বি: চতুর্থ দি‌নেও উদ্ধার অ‌ভিযান চলছে প্রায় ৪০ দিনের ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রোববার বেড়েছে সোনার দাম, প্রতিভরি ২৩৭০১২ টাকা সৌদি আরবে বিমানঘাঁটিতে ইরানি হামলায় ১২ মার্কিন সেনা আহত নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি গ্রেপ্তার

আন্তর্জাতিক

গাজায় ইসরায়েলি হামলায় আরও ৭৭ ফিলিস্তিনি নিহত

 প্রকাশিত: ১২:২৮, ৮ অক্টোবর ২০২৪

গাজায় ইসরায়েলি হামলায় আরও ৭৭ ফিলিস্তিনি নিহত

গাজায় চলমান ইসরায়েলি বর্বরতার এক বছর পূর্ণ হলো গতকাল (৭ অক্টোবর)। এদিনও গাজা উপত্যকা জুড়ে কমপক্ষে ৭৭ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী ।

এদিকে ইসরায়েলের পাবলিক ব্রডকাস্টিং কর্পোরেশন এক প্রতিবেদনে জানিয়েছে, সোমবার(৭ অক্টোবর) উত্তর গাজায় হামাসের হামলায় এক ইসরায়েলি সার্জেন্ট নিহত হয়েছেন। নিহত সার্জেন্টের নাম  নোয়াম ইসরাইল আবদো।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০ বছর বয়সী সৈনিক তেল আবিবের ঠিক উত্তরে ইসরায়েলের মাকদিমা-জোরান পাড়ার বাসিন্দা ছিলেন।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, গাজা যুদ্ধে এক বছরে তাদের ৭২৯ সেনা ও ৬৭ পুলিশ কর্মকর্তা নিহত হয়েছে।

গাজায় ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় কমপক্ষে ৪১,৯০৯ জন নিহত এবং ৯৭,৩০৩ জন আহত হয়েছে।  

গত বছরের ৭ অক্টোবর হামাসের হামলায় কমপক্ষে ১,১৩৯ জন ইসরায়েলি নিহত হয়েছিল এবং ২০০ জনেরও বেশি লোককে অপহরণ করেছিল হামাস।