শুক্রবার ২০ ফেব্রুয়ারি ২০২৬, ফাল্গুন ৭ ১৪৩২, ০৩ রমজান ১৪৪৭

ব্রেকিং

তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে ট্রাম্পের চিঠি হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া চালিয়ে যাওয়া হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সরকারি দল সংস্কারের সঙ্গে প্রতারণা করেছে: নাহিদ বিদ্রোহের অভিযোগে দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনের যাবজ্জীবন সচিবালয়েই অফিস করছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ ঈদের আগেই ফ্যামিলি কার্ড বিতরণ শুরু: তথ্যমন্ত্রী ভারতীয় ভিসা প্রক্রিয়া দ্রুতই স্বাভাবিক হবে: সহকারী হাই কমিশনার আইজিপি বাহারুল স্বেচ্ছায় চলে যাচ্ছেন, আলোচনায় পুনরায় ডিএমপি কমিশনার সাজ্জাদ মিত্রদের সঙ্গে এআইয়ের ‘নিয়মের কাঠামো’ গড়তে বদ্ধপরিকর মাখোঁ ভারতে এআই সম্মেলনে ভাষণ বাতিল করলেন বিল গেটস শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী ইরানে নতুন কোনো মার্কিন হামলার বিরুদ্ধে সতর্কতা জানালেন ল্যাভরভ

আন্তর্জাতিক

বাংলাদেশ নিরাপত্তা পরিষদে মিয়ানমারের বিষয়ে জানিয়েছে

 প্রকাশিত: ১৮:৩০, ২১ সেপ্টেম্বর ২০২০

বাংলাদেশ নিরাপত্তা পরিষদে মিয়ানমারের বিষয়ে জানিয়েছে

জাতিসংঘের বাংলাদেশ স্থায়ী মিশন সীমান্তে মিয়ানমারের সাম্প্রতিক কর্মকাণ্ডের বিষয়ে জরুরি ভিত্তিতে নিরাপত্তা পরিষদের দৃষ্টি আকর্ষণ চেয়েছে । 

এ বিষয়ে গত ১৫ সেপ্টেম্বর জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কাছে চিঠি লিখেছে নিউইয়র্কস্থ বাংলাদেশ স্থায়ী মিশন। 

চিঠিতে পরিস্থিতি আরো উদ্বেগজনক করা থেকে মিয়ানমারকে বিরত রাখতে এবং অভিযানের নামে রোহিঙ্গাদের নিপীড়নের বিরুদ্ধে দ্রুত যথাযথ ব্যবস্থা নেয়ার জন্য নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়, মিয়ানমারকে স্মরণ করিয়ে দেয়া প্রয়োজন যে, যেকোনো সামরিক বা নিরাপত্তা অভিযান চলাকালে বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করা তাদের দায়িত্ব। বিষয়গুলো নিরাপত্তা পরিষদ যেন জরুরিভিত্তিতে সদস্যের নজরে আনে, সে বিষয়েও নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্টকে অনুরোধ করেছে বাংলাদেশ স্থায়ী মিশন।

সীমান্তে সেনা মোতায়েনের পরিপ্রেক্ষিতে গত ১৩ সেপ্টেম্বর ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছিলো। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে উদ্বেগ জানিয়ে তাকেও চিঠি দেয়া হয়েছে। এরপর ১৫ সেপ্টেম্বর জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কাছে চিঠি দিয়েছে বাংলাদেশ স্থায়ী মিশন।

অনলাইন নিউজ পোর্টাল