সোমবার ২৩ মার্চ ২০২৬, চৈত্র ৮ ১৪৩২, ০৪ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

দুর্ঘটনায় হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক ঈদের ছুটিতে ফাঁকা সড়কে মৃত্যুর মিছিল ‘আমাকে ফাঁসানো হয়েছে’—হাদি হত্যার বিষয়ে ফয়সাল ইরান যুদ্ধে বিশ্বনেতাদেরও যোগ দেওয়ার আহ্বান নেতানিয়াহুর যুদ্ধের কারণে দেশের অর্থনীতিতে ‘চাপ বাড়ছে’: মন্ত্রী আমির খসরু সবার প্রাণ খুলে কথা বলার অধিকার থাকবে: রিজভী কাতারে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৬ কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষে নিহত ১২: দুই গেটম্যান বরখাস্ত, তদন্তে তিন কমিটি ফেনীতে বাস-অ্যাম্বুলেন্স-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩ একাত্তরের হত্যাযজ্ঞকে গণহত্যা বলা হোক, প্রস্তাব মার্কিন কংগ্রেসে হরমুজ অবরোধ খুলতে ইরানের বিদ্যুৎ কেন্দ্র ‘নিশ্চিহ্ন করার’ হুমকি ট্রাম্পের সুদানের হাসপাতালে হামলায় ১৩ শিশুসহ নিহত ৬৪

আন্তর্জাতিক

ষষ্ঠ দিনের মতো বাহরাইনে বিক্ষোভ অব্যাহত

 প্রকাশিত: ১১:৫৩, ১৯ সেপ্টেম্বর ২০২০

ষষ্ঠ দিনের মতো বাহরাইনে বিক্ষোভ অব্যাহত

ষষ্ঠ দিনের মতো বাহরাইনে বিক্ষোভ অব্যাহত রয়েছে । যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চুক্তি স্বাক্ষর করেছে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন। এই নিয়ে বাহরাইনে বিক্ষোভ করছে দেশটির জনগণ।

বাহরাইনের লুলু স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল জানিয়েছে, নিরাপত্তা বাহিনীর কঠোর প্রস্তুতির মুখেও রাজধানী মানামাসহ সারাদেশে প্রতিবাদ মিছিল নিয়ে রাস্তায় নামেন বিক্ষোভকারীরা।

বিক্ষোভকালে তাদের হাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ধ্বংস কামনা করে লেখা বিভিন্ন ধরনের স্লোগান সম্বলিত ব্যানার এবং ফেস্টুন ছিলো। ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিরুদ্ধে বিভিন্ন রকম স্লোগান দেয় তারা। বিক্ষোভকারীদের হাতে ফিলিস্তিনের ছোট-বড় বিভিন্ন আকারের পতাকাও দেখা যায়।

বাহরাইনের টানা এই বিক্ষোভ থেকে বোঝা যাচ্ছে যে, ছোট এই আরব রাষ্ট্রের রাজতান্ত্রিক সরকার ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠা করলেও জনমত ভিন্ন দিকে রয়েছে। বাহরাইনের জনগণ ফিলিস্তিনি জনগণের পাশেই রয়েছে বলেও জানিয়েছে বিক্ষোভকারীরা।

সূত্র- পার্সটুডে

অনলাইন নিউজ পোর্টাল