রোববার ২৯ মার্চ ২০২৬, চৈত্র ১৫ ১৪৩২, ১০ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার ঈদের ছুটির পর সংসদ অধিবেশন শুরু মানব পাচারের মামলা: জেনারেল মাসুদ উদ্দিন আরও ৬ দিন রিমান্ডে গত ৮ বছর দেশে হামের টিকাই দেওয়া হয়নি: স্বাস্থ্যমন্ত্রী বাস থেকে শতভাগ যাত্রী নামিয়ে ফেরিতে তুলতে হবে আরও ১১ জেলা পেল নতুন ডিসি আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী: হেঁটে ঘুরলেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় নড়াইলে ‘তেল না পেয়ে’ পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ শাহজালালে বিমানের শৌচাগারে মিলল ৩৮ কোটি টাকার সোনার বার এবার এসএসসি পরীক্ষা কক্ষেও বসবে সিসিটিভি যুক্তরাষ্ট্র সফরে সেনাপ্রধান গাজায় পুলিশ চেকপয়েন্টে ইসরায়েলি হামলায় নিহত ৬

আন্তর্জাতিক

প্রযুক্তিগত সার্বভৌমত্ব চান পুতিন

 প্রকাশিত: ১১:৩৭, ২১ মে ২০২২

প্রযুক্তিগত সার্বভৌমত্ব চান পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুক্রবার ‘প্রযুক্তিগত সার্বভৌমত্বের’ আহ্বান জানিয়ে বলেছেন, মস্কো ইউক্রেনে সৈন্য পাঠানোর পর রাশিয়া বারবার সাইবার হামলার শিকার হয়েছে। খবর এএফপি’র।

রাশিয়ার নিরাপত্তা পরিষদের বৈঠক চলাকালে পুতিন বলেন, ‘গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে মস্কোর সামরিক অভিযান শুরুর পর থেকে দেশে সাইবার হামলার সংখ্যা কয়েক গুণ বেড়ে গেছে।’

পুতিন আরো বলেন, বিভিন্ন দেশ থেকে এসব হামলা চালানো হলেও তা ‘একেবারে সমন্বিতভাবে’ করা হচ্ছে।

টেলিভিশনে প্রচার করা বক্তব্যে তিনি বলেন, হামলাগুলোর লক্ষ্য ‘গুরুত্বপূর্ণ তথ্য অবকাঠামো। এর মধ্যে রয়েছে মিডিয়া, আর্থিক প্রতিষ্ঠান ও সরকারি পোর্টাল।

এক্ষেত্রে পুতিন বলেন, ‘বিদেশি প্রোগ্রাম, কম্পিউটার প্রযুক্তি ও টেলিকমিউনিকেশন সরঞ্জামাদির ব্যবহার নিয়ে সম্মিলিত ঝুঁকি একেবারে কমানো প্রয়োজন।’

তিনি আরো বলেন, ‘আমাদের প্রযুক্তিগত সার্বভৌমত্ব জোরদার করার ক্ষেত্রে সরকারের পক্ষে যতদ্রুত সম্ভব একটি আধুনিক রাশিয়ান মৌলিক ভিত্তি গড়ে তোলা জরুরি হয়ে পড়েছে।’