শনিবার ২১ মার্চ ২০২৬, চৈত্র ৭ ১৪৩২, ০২ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

নেতানিয়াহুর সাফল্যের দাবি, ইরানের পাল্টা হামলা যুদ্ধবিরতির পরই হরমুজে সহায়তা দেবে ইতালি, জার্মানি ও ফ্রান্স তারেককে ঈদ শুভেচ্ছা মোদীর সকাল-বিকেল কমছে সোনা-রূপার দাম উত্তরায় ছিনতাইকারীর হেঁচকা টানে রাস্তায় পড়ে প্রাণ গেল গৃহবধূর ইরান যুদ্ধে নিহত মার্কিন সেনাদের মরদেহ নিলেন ট্রাম্প সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা: দুই নৌযানের রুট পারমিট বাতিল, গঠন তদন্ত কমিটি কুয়েতে যুদ্ধ পরিস্থিতি: ঈদ উৎসবেও বিপাকে প্রবাসী বাংলাদেশিরা ইরানের পাল্টা হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন আফগান-পাকিস্তান সীমান্তে ঈদ উপলক্ষ্যে যুদ্ধবিরতি ঘোষণা ইরানি গ্যাস হামলার জবাবে তেহরানের পাল্টা আঘাত

আন্তর্জাতিক

আমিরাতের নতুন প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ

 প্রকাশিত: ১৯:৩৬, ১৪ মে ২০২২

আমিরাতের নতুন প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ

সাবেক  নেতা শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ানের মৃত্যুর একদিন পর, সংযুক্ত আরব আমিরাতের দীর্ঘদিনের ডি ফ্যাক্টো শাসক শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়fন শনিবার দেশের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।

ইউএই’র সরকারি বার্তা সংস্থা ডব্লিউএএম জানায়, শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান ফেডারেল সুপ্রিম কাউন্সিলের দ্বারা নির্বাচিত হন। তার সৎ ভাই সদ্য সাবেক প্রেসিডেন্ট শেখ খলিফা কয়েক বছর যাবত অসূস্থ থাকায়, পর্দার আড়াল থেকে কার্যতঃ তিনিই শাসন কাজ পরিচালনা করতেন। খবর এএফপি’র।