রোববার ২৯ মার্চ ২০২৬, চৈত্র ১৪ ১৪৩২, ১০ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

ময়মনসিংহে অবৈধভাবে মজুদ করা ২৪ হাজার লিটার জ্বালানি জব্দ চব্বিশকে স্বাধীনতার সমান করলে ‘বিপর্যয় হবে’: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জ্বালানি সরবরাহে ডিপোতে নতুন সময়সূচি দিল বিপিসি ঈদের পর প্রবাসীদের কর্মস্থলে ফেরা কঠিন, ফ্লাইট বিপর্যয়ে দুর্ভোগ শুধু খার্গ নয়, যুক্তরাষ্ট্রের নজর ইরানের আরও সাত দ্বীপে সংসদে শব্দযন্ত্রের বিভ্রাট ‘অন্তর্ঘাত’ কি না, তদন্তে কমিটি এই পোশাকে পুলিশ সন্তুষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়ল হুতিরা ইরানিরা চার সপ্তাহ ধরে ‘ডিজিটাল অন্ধকারে’ সরকার বলছে সংকট নেই: পাম্প কোথাও বন্ধ, কোথাও লম্বা লাইন দেশের পেট্রল পাম্পে ‘ট্যাগ অফিসার’ নিয়োগের সিদ্ধান্ত দৌলত‌দিয়ায় বাসডু‌বি: চতুর্থ দি‌নেও উদ্ধার অ‌ভিযান চলছে প্রায় ৪০ দিনের ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রোববার বেড়েছে সোনার দাম, প্রতিভরি ২৩৭০১২ টাকা সৌদি আরবে বিমানঘাঁটিতে ইরানি হামলায় ১২ মার্কিন সেনা আহত নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি গ্রেপ্তার

আন্তর্জাতিক

আরব আমিরাতের প্রেসিডেন্ট মারা গেছেন

 আপডেট: ১৭:৫৬, ১৩ মে ২০২২

আরব আমিরাতের প্রেসিডেন্ট মারা গেছেন

সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আল-নাহিয়ান আজ শুক্রবার ৭৩ বছর বয়সে মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আরব আমিরাতের রাষ্ট্রীয় মিডিয়া জানিয়েছে, বেশ কয়েক বছর ধরে তিনি অসুস্থ ছিলেন। খবর এএফপি’র।

আরব আমিরাতের সরকারী সংবাদ সংস্থা জানিয়েছে, প্রেসিডেন্ট বিষয়ক মন্ত্রণালয় শুক্রবার শেখ খলিফা বিন জায়েদ আল-নাহিয়ানের মৃত্যুতে সংযুক্ত আরব আমিরাতের জনগণ ও ইসলামিক বিশ্বের কাছে গভীর শোক প্রকাশ করেছে।

দেশটির সংবিধান অনুযায়ী ভাইস–প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম এখন থেকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন। তিনি দুবাইয়ের শাসক হিসেবেও দায়িত্ব পালন করছেন। ৩০ দিনের মধ্যে আরব আমিরাতের নতুন প্রেসিডেন্ট নির্বাচন করা হবে। 

শেখ খলিফা বিন জায়েদ আল-নাহিয়ান ১৯৪৮ সালে জন্মগ্রহণ করেন। তিনি তার বাবা প্রয়াত শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের উত্তরসূরি হিসেবে নির্বাচিত হয়েছিলেন। ২০০৪ সালে শেখ খলিফা বিন জায়েদ আল-নাহিয়ান আরব আমিরাতের রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ২০১৪ সালে তার স্ট্রোক হয়। এর পর তাকে জনসমক্ষে খুব কম দেখা গেছে।