রোববার ২৯ মার্চ ২০২৬, চৈত্র ১৫ ১৪৩২, ১০ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

লরি শ্রমিকদের কারাদণ্ড: উত্তরের ৮ জেলায় তেল সরবরাহ বন্ধ বিরোধী দলের নোটিশ: বিধি মেনে সংসদ পরিচালনার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর অতীতে জিডিপি প্রবৃদ্ধি ‘ফুলিয়ে-ফাঁপিয়ে’ দেখানো হয়েছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা হরমুজের কাছে হানা, খার্ক দখলে ‘স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে’ পেন্টাগন মার্কিন সেনারা এলে আগুনে পুড়িয়ে দেওয়া হবে: ইরানি স্পিকারের হুঁশিয়ারি প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার ঈদের ছুটির পর সংসদ অধিবেশন শুরু মানব পাচারের মামলা: জেনারেল মাসুদ উদ্দিন আরও ৬ দিন রিমান্ডে গত ৮ বছর দেশে হামের টিকাই দেওয়া হয়নি: স্বাস্থ্যমন্ত্রী বাস থেকে শতভাগ যাত্রী নামিয়ে ফেরিতে তুলতে হবে আরও ১১ জেলা পেল নতুন ডিসি আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী: হেঁটে ঘুরলেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় নড়াইলে ‘তেল না পেয়ে’ পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ শাহজালালে বিমানের শৌচাগারে মিলল ৩৮ কোটি টাকার সোনার বার এবার এসএসসি পরীক্ষা কক্ষেও বসবে সিসিটিভি

আন্তর্জাতিক

ইউক্রেনে ফিরে এসেছেন ৫ লাখের বেশি মানুষ

 প্রকাশিত: ১২:৩১, ৪ এপ্রিল ২০২২

ইউক্রেনে ফিরে এসেছেন ৫ লাখের বেশি মানুষ

ইউক্রেনে পাঁচ লাখেরও বেশি মানুষ ফিরে এসেছেন। গত ফেব্রুয়ারিতে রাশিয়ার আগ্রাসন শুরুর পর তারা দেশটি ছেড়ে চলে গিয়েছিলেন। রোববার ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। খবর এএফপি’র।

জাতীয় সীমান্ত সার্ভিসের দেয়া উপাত্তের উদ্ধৃতি দিয়ে মন্ত্রণালয় জানায়, ‘গত সপ্তাহে এক লাখ ৪৪ হাজার মানুষ ইউক্রেন ছেড়েছেন এবং ৮৮ হাজার মানুষ দেশটিতে ফিরে এসেছেন। এনিয়ে আমাদের মোট পাঁচলাখ ৩৭ হাজার স্বদেশবাসী ইউক্রেনে ফিরলেন।’

শরণার্থী বিষয়ক হাইকমিশনার শনিবার জানান, গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া তাদের আগ্রাসন শুরুর পর ইউক্রেনের ৪১ লাখ ৭৬ হাজার ৪০১ নাগরিক তাদের দেশ ছেড়ে চলে যান।

যুদ্ধ শুরুর পর প্রতিদিন হাজার হাজার মানুষকে ইউক্রেন ছেড়ে যেতে দেখাযায়। এতে দ্বিতীয় বিশ্ব যুদ্ধের পর ইউরোপে সবচেয়ে ভয়াবহ শরণার্থী সংকটের সৃষ্টি হয়।

জাতিসংঘের অভিবাসন বিষয়ক আন্তর্জাতিক সংস্থা জানায়, এ যুদ্ধের কারণে ইউক্রেনের নাগরিক নন এমন প্রায় দুইলাখ পাঁচ হাজার মানুষ দেশটি ছেড়ে যান। যুদ্ধে এক কোটিরও বেশি মানুষ হয় তাদের ঘরবাড়ি ছেড়ে, হয় প্রতিবেশি বিভিন্ন দেশে চলে যান বা ইউক্রেনের মধ্যেই গৃহহীন হয়ে পড়েন।