বুধবার ১১ মার্চ ২০২৬, ফাল্গুন ২৭ ১৪৩২, ২২ রমজান ১৪৪৭

ব্রেকিং

স্পিকার ও ডেপুটি স্পিকার প্রার্থী মনোনয়ন দেবেন তারেক রহমান নিরাপদ আছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি জামালপুরে স্বামীকে গাছে বেঁধে স্ত্রীকে ধর্ষণ: ৩ জনের মৃত্যুদণ্ড প্রসিকিউটরের ঘুষ দাবি: তদন্তে নেমেছে ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে ৪৩ কোটি টাকা গায়েব, পলাতক কর্মকর্তা ইরান যুদ্ধ নিয়ে মিশ্র বার্তায় বিশ্ববাজারে তেলের দামে অস্থিরতা ইরানের নতুন সর্বোচ্চ নেতাকে সমর্থন জানালো উত্তর কোরিয়া ইরানের মাইন স্থাপনকারী নৌযান ধ্বংস করছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প যুদ্ধ চললে উপসাগর থেকে এক ফোঁটা তেলও রপ্তানি হবে না : ইরান সেবা নিয়ে অভিযোগের মধ্যে ফের বাড়ল খুলনায় পানির দাম ববি হাজ্জাজের আসনের ভোটের ফল চ্যালেঞ্জ করলেন মামুনুল হক মধ্যপ্রাচ্যের সংকটে শাহজালাল বিমানবন্দরে ৩৯১ ফ্লাইট বাতিল শিক্ষা প্রতিষ্ঠানের পর্ষদে এমপিদের ফেরানোর তোড়জোড় শুরু ফের বাড়লো সোনা-রুপার দাম ইসরায়েলে ইরানের ‘শক্তিশালী’ হামলা ইরান যুদ্ধ: রেকর্ড মজুদ তেল ছাড়ার প্রস্তাব আইইএ’র বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহরে নতুন করে হামলা চালিয়েছে ইসরাইল

আন্তর্জাতিক

ভুটান সীমান্তে স্থাপনা নির্মাণ করছে চীন, চিন্তিত ভারত

 প্রকাশিত: ০৯:০৬, ১৪ জানুয়ারি ২০২২

ভুটান সীমান্তে স্থাপনা নির্মাণ করছে চীন, চিন্তিত ভারত

ভুটান সীমান্তের বিরোধপূর্ণ অংশে আবারও বাড়ি বানানোর কাজ শুরু করেছে চীন। সেখানে এই স্থাপনাকে অতি দ্রুত এগিয়ে নিয়ে যাচ্ছে তারা! স্যাটেলাইট ইমেজ বিশ্লেষণ করে এই তথ্য জানা গিয়েছে বলে দাবি করেছে আন্তর্জাতিক সংবাদসংস্থা রয়টার্স।
বার্তা সংস্থাটি আরো জানায়, উপগ্রহ চিত্রে ভুটান সীমান্তে চীনের তৈরি ২০০টিরও বেশি কাঠামোর খোঁজ মিলেছে! যার মধ্যে দু’তলা ভবনও রয়েছে, এবং শুধু একটি জায়গাতে নয় ভুটান সীমান্ত এলাকায় ছ’টি আলাদা স্থানে এই নির্মানকাজ চলছে বলে জানা গিয়েছে। মার্কিন ডেটা অ্যানালিটিক্স ফার্ম হকআই৩৬০, যারা উপগ্রহের ছবি বিশ্লেষন করে বিভিন্ন গোপন তথ্য বার করে তারাই চীনের এই নতুন নির্মাণকার্য নিয়ে রয়টার্সের সঙ্গে তথ্য আদানপ্রদান করেছে বলে জানা গিয়েছে। ২০২০ সালের প্রথম থেকেই ভুটানের পশ্চিম সীমান্তে কিছু জায়গায় নির্মাণ কার্য চালিয়ে আসছে চীন। প্রাথমিকভাবে রাস্তা তৈরি করে এবং এলাকাগুলি পরিষ্কার করে বসতি নির্মাণের জন্য বাড়ি বানানোর কাজ চালাচ্ছে লালফৌজ, এমনটাই জানা গিয়েছে। স্যাটেলাইট ইমেজ সংস্থা ক্যাপেলা স্পেস এবং প্ল্যানেট ল্যাবস দ্বারা সরবরাহিত উপাদানের উপর ভিত্তি করে, হকআই৩৬০ এর মিশন অ্যাপ্লিকেশন ডিরেক্টর ক্রিস বিগার্স এই তথ্য সামনে এনেছেন।