রোববার ২৯ মার্চ ২০২৬, চৈত্র ১৫ ১৪৩২, ১০ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

লরি শ্রমিকদের কারাদণ্ড: উত্তরের ৮ জেলায় তেল সরবরাহ বন্ধ বিরোধী দলের নোটিশ: বিধি মেনে সংসদ পরিচালনার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর অতীতে জিডিপি প্রবৃদ্ধি ‘ফুলিয়ে-ফাঁপিয়ে’ দেখানো হয়েছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা হরমুজের কাছে হানা, খার্ক দখলে ‘স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে’ পেন্টাগন মার্কিন সেনারা এলে আগুনে পুড়িয়ে দেওয়া হবে: ইরানি স্পিকারের হুঁশিয়ারি প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার ঈদের ছুটির পর সংসদ অধিবেশন শুরু মানব পাচারের মামলা: জেনারেল মাসুদ উদ্দিন আরও ৬ দিন রিমান্ডে গত ৮ বছর দেশে হামের টিকাই দেওয়া হয়নি: স্বাস্থ্যমন্ত্রী বাস থেকে শতভাগ যাত্রী নামিয়ে ফেরিতে তুলতে হবে আরও ১১ জেলা পেল নতুন ডিসি আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী: হেঁটে ঘুরলেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় নড়াইলে ‘তেল না পেয়ে’ পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ শাহজালালে বিমানের শৌচাগারে মিলল ৩৮ কোটি টাকার সোনার বার এবার এসএসসি পরীক্ষা কক্ষেও বসবে সিসিটিভি

স্বাস্থ্য

আহছানিয়া মিশনে রিকভারি ডে-২০২৪ উদযাপিত

 প্রকাশিত: ১৮:২১, ৩০ সেপ্টেম্বর ২০২৪

আহছানিয়া মিশনে রিকভারি ডে-২০২৪ উদযাপিত

"Recovery is real"- এই প্রতিপাদ্য সামনে রেখে আহছানিয়া মিশন মাদকাসক্তির চিকিৎসা পুনর্বাসন কেন্দ্র যশোরের উদ্যোগে রিকভারি ডে ২০২৪ উদযাপন করা হয় আজ সোমবার।

এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যশোর জেলার সিভিল সার্জন ডাক্তার মাহমুদুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফএসটিআই প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী রেজা লতিফ। সভার সভাপতিত্ব করেন সৈয়দ মিজানুর  ইসলাম, সেন্টার ম্যানেজার ডিটিসি যশোর। 

৪৭ জন রিকভারির উপস্থিতিতে অনুষ্ঠানটি করা হয়। চিকিৎসা নিয়ে নেশামুক্ত জীবন পরিচালনার জন্য রিকভারিদেরকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। 

পাশাপাশি সিভিল সার্জন ও রিকভারিদের উপস্থিতিতে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। 

প্রধান অতিথি ডাক্তার মাহমুদুল হাসান তার বক্তব্যে বলেন, ঢাকা আহছানিয়া  মিশন এই ধরনের কার্যক্রম বাস্তবায়ন ও উদ্যোগের জন্য  প্রশংসার দাবিদার এবং রিকভারিদের উদ্দেশ্যে  বলেন, সুস্থতা ধরে রাখার জন্য নিজের পরিবর্তন করাটাই বড় চ্যালেঞ্জ।