সোমবার ০২ ফেব্রুয়ারি ২০২৬, মাঘ ২০ ১৪৩২, ১৪ শা'বান ১৪৪৭

ব্রেকিং

জানুয়ারিতে রেমিট্যান্স এলো ৩৮ হাজার কোটি টাকা আসতে পারে শৈত্যপ্রবাহ, হতে পারে বজ্র ও শিলাবৃষ্টি বিশ্বকাপে খেলবে পাকিস্তান, বয়কট করবে ভারত ম্যাচ পাকিস্তানের বেলুচিস্তানে বোমা ও বন্দুক হামলা, নিহত ১৯৩ যোগ্যতার ভিত্তিতে নারীরা দেশ গড়ার কাজ পাবেন: জামায়াত আমির সহিংসতার কারণ দলগুলোর ‘নিজেদের ভেতরের সমস্যা’, দাবি স্বরাষ্ট্র উপদেষ্টার কয়েকজন উপদেষ্টা ‘কূটনৈতিক পাসপোর্ট সারেন্ডার’ করেছেন নারীর ‘পরিচালক’ পুরুষ, তাই শীর্ষ পদ ‘মুখ্য নয়’ জামায়াতের নারীদের কাছে আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় ট্রাইব্যুনালে রায় ৫ ফেব্রুয়ারি দুদকের ডাকে সাড়া দেননি উত্তর সিটির এজাজ, দেশত্যাগে নিষেধাজ্ঞা বাহাউদ্দিন নাছিমের ৩৩ কোটি টাকার ব্যাংক হিসাব অবরুদ্ধ ‘গলা চেপে ধরার’ হুমকি যুক্তরাষ্ট্রের, দমবন্ধ অবস্থায় কিউবানরা

শিক্ষা

জুলাই-আগস্ট দমনচেষ্টায় নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৩০ জনের বিরুদ্ধে মামলা

 প্রকাশিত: ২১:৩০, ৫ মে ২০২৫

জুলাই-আগস্ট দমনচেষ্টায় নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৩০ জনের বিরুদ্ধে মামলা

ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ১৩০ জন শিক্ষক, কর্মকর্তা ও ছাত্রলীগ নেতার বিরুদ্ধে জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী আন্দোলন দমনচেষ্টায় যুক্ত থাকার অভিযোগে মামলা হয়েছে। এতে আরও ৭০-৮০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

গতকাল রোববার ময়মনসিংহের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান। তিনি ২০০৬-০৭ শিক্ষাবর্ষে বাংলা বিভাগের শিক্ষার্থী ছিলেন।

আদালতের বেঞ্চ সহকারী মো. আজমত আলী জানান, বিচারক মোছা. নাসিমা খাতুন মামলার শুনানি শেষে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

মামলার আরজিতে বলা হয়, গত বছরের ৩ আগস্ট ‘হাসিনায় আস্থা’ ব্যানারে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আওয়ামীপন্থী শিক্ষক-কর্মকর্তা ও ছাত্রলীগ বিক্ষোভ করে এবং শিক্ষার্থীদের আন্দোলন প্রতিহতের ঘোষণা দেয়। এরপর ক্যাম্পাসে সশস্ত্র মহড়া, গুলি ও ককটেল হামলায় অন্তত ১২ জন শিক্ষার্থী আহত হন। এছাড়া মোটরসাইকেলে অগ্নিসংযোগ ও একটি বাস ভাঙচুরের ঘটনাও ঘটে।

বাদী আশিকুর রহমান বলেন, "আওয়ামী ফ্যাসিস্ট সরকারের পতনের পর এখন দেশে ন্যায়বিচারের পরিবেশ তৈরি হয়েছে। তাই এই মামলা করা হয়েছে।"

মামলায় যাদের নাম রয়েছে, তাদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন: সহকারী রেজিস্ট্রার জাকিবুল হাসান, উপপরিচালক মাহমুদুল আহসান, প্রকল্প পরিচালক জোবায়ের হোসেন, অধ্যাপক মোশাররত শবনম, সহকারী অধ্যাপক হীরক মুশফিক, অধ্যাপক উজ্জ্বল কুমার, ছাত্রলীগ নেতা রাকিবুল ইসলাম, সাব্বির আহমেদ, আল মাহমুদ, জয় চক্রবর্তী, সজীব চন্দ্র দাস, আরাফাত রহমান সানি, রিয়েল সরকারসহ অনেকে।