সোমবার ৩০ মার্চ ২০২৬, চৈত্র ১৫ ১৪৩২, ১১ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

লরি শ্রমিকদের কারাদণ্ড: উত্তরের ৮ জেলায় তেল সরবরাহ বন্ধ বিরোধী দলের নোটিশ: বিধি মেনে সংসদ পরিচালনার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর অতীতে জিডিপি প্রবৃদ্ধি ‘ফুলিয়ে-ফাঁপিয়ে’ দেখানো হয়েছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা হরমুজের কাছে হানা, খার্ক দখলে ‘স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে’ পেন্টাগন মার্কিন সেনারা এলে আগুনে পুড়িয়ে দেওয়া হবে: ইরানি স্পিকারের হুঁশিয়ারি প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার ঈদের ছুটির পর সংসদ অধিবেশন শুরু মানব পাচারের মামলা: জেনারেল মাসুদ উদ্দিন আরও ৬ দিন রিমান্ডে গত ৮ বছর দেশে হামের টিকাই দেওয়া হয়নি: স্বাস্থ্যমন্ত্রী বাস থেকে শতভাগ যাত্রী নামিয়ে ফেরিতে তুলতে হবে আরও ১১ জেলা পেল নতুন ডিসি আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী: হেঁটে ঘুরলেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় নড়াইলে ‘তেল না পেয়ে’ পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ শাহজালালে বিমানের শৌচাগারে মিলল ৩৮ কোটি টাকার সোনার বার এবার এসএসসি পরীক্ষা কক্ষেও বসবে সিসিটিভি

শিক্ষা

দুই পক্ষের সংঘর্ষে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র খুন

 আপডেট: ২২:১৪, ১৯ এপ্রিল ২০২৫

দুই পক্ষের সংঘর্ষে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র খুন

রাজধানীর বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ছুরিকাঘাতে এক ছাত্র নিহত হয়েছেন। নিহত ছাত্রের নাম পারভেজ, যিনি বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ছিলেন।

শনিবার বিকেল ৪টার পর এই মর্মান্তিক ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সারোয়ার। তিনি জানান, সংঘর্ষটি শুরু হয় বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের মধ্যে। সংঘর্ষের এক পর্যায়ে ইংরেজি বিভাগের এক বা একাধিক ছাত্র ছুরিকাঘাত করে পারভেজকে হত্যা করে।

পারভেজের বাড়ি ময়মনসিংহ জেলায়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। শিক্ষার্থীদের একাংশ দাবি করেন, এটি পূর্ব পরিকল্পিত হামলা এবং ক্যাম্পাসে সন্ত্রাসী কার্যকলাপেরই অংশ।

’প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যালায়েন্স অব বাংলাদেশ’ নামক সংগঠন সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে পারভেজ হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে। তারা লিখেছে, “প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসী হামলায় আমাদের সহপাঠী নিহত হয়েছেন। আমরা এর বিচার চাই। ক্যাম্পাসে এমন সহিংসতা বরদাশত করা হবে না।” পোস্টের সঙ্গে পারভেজের একটি ছবিও প্রকাশ করা হয়।

ওসি রাসেল সারোয়ার জানান, ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে। এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি তবে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।