শনিবার ২৮ মার্চ ২০২৬, চৈত্র ১৪ ১৪৩২, ০৯ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

সংসদে শব্দযন্ত্রের বিভ্রাট ‘অন্তর্ঘাত’ কি না, তদন্তে কমিটি এই পোশাকে পুলিশ সন্তুষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়ল হুতিরা ইরানিরা চার সপ্তাহ ধরে ‘ডিজিটাল অন্ধকারে’ সরকার বলছে সংকট নেই: পাম্প কোথাও বন্ধ, কোথাও লম্বা লাইন দেশের পেট্রল পাম্পে ‘ট্যাগ অফিসার’ নিয়োগের সিদ্ধান্ত দৌলত‌দিয়ায় বাসডু‌বি: চতুর্থ দি‌নেও উদ্ধার অ‌ভিযান চলছে প্রায় ৪০ দিনের ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রোববার বেড়েছে সোনার দাম, প্রতিভরি ২৩৭০১২ টাকা সৌদি আরবে বিমানঘাঁটিতে ইরানি হামলায় ১২ মার্কিন সেনা আহত নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি গ্রেপ্তার

শিক্ষা

শাবিপ্রবির আন্দোলনরত ছাত্রদের মিছিলে আবার উত্তাল ক্যাম্পাস

 প্রকাশিত: ১০:০৯, ২৪ জানুয়ারি ২০২২

শাবিপ্রবির আন্দোলনরত ছাত্রদের মিছিলে আবার উত্তাল ক্যাম্পাস

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) আন্দোলনরত শিক্ষার্থীদের মশাল মিছিলে আবার উত্তাল ক্যাম্পাস।

২৩ জানুয়ারী ২০২২, রাত ৯টায়  বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চ থেকে মশাল মিছিল শুরু হয়। মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার মুক্তমঞ্চে এসে শেষ হয়। 

শিক্ষার্থীরা এ সময় 'সাস্টিয়ান সাস্টিয়ান, এক হও এক হও', 'সারা বাংলার ছাত্রসেনা, এক হও এক হও', 'লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে,' 'জ্বালো জ্বালো আগুন জ্বালো, ফরিদের গদিতে আগুন জ্বালো', 'রক্ত রক্ত, আরো দেবো রক্ত', 'রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়', ইত্যাদি স্লোগানে ক্যাম্পাস উত্তপ্ত করে তোলে।

শিক্ষার্থীরা বলেন, যতক্ষণ পর্যন্ত ভিসির পদত্যাগের খবর না শুনছি ততক্ষণ পর্যন্ত আমরা ক্যাম্পাসে থাকবো। আমরা বিজয়ের হাসি নিয়েই ক্যাম্পাস থেকে ফিরবো। আশাকরি, খুব দ্রুত আমরা ভিসির পদত্যাগের খবর শুনতে পারবো।