বৃহস্পতিবার ২৬ মার্চ ২০২৬, চৈত্র ১২ ১৪৩২, ০৭ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

জ্বালানি সংকট সামলাতে কোভিডকালের নিয়মে ফেরার চিন্তায় এশিয়ার দেশগুলো দৌলতদিয়া ফেরি ঘাটে অর্ধশতাধিক যাত্রী নিয়ে বাস পদ্মায়, হতাহতের শঙ্কা ২০২৭ সাল থেকে এসএসসির বিষয় কমানোর চিন্তা স্পট মার্কেট থেকে আরো ২ কার্গো এলএনজি কিনছে সরকার মানিকগঞ্জে নদীতে গোসলে নেমে ভাই-বোনের মৃত্যু নতুন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল জেনারেল মাসুদকে এবার দুর্নীতি মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন শিশুদের স্বাস্থ্য ও শিক্ষায় জোর দেওয়ার তাগিদ জোবাইদা রহমানের প্রাথমিকের ‘আটকে যাওয়া’ বৃত্তি পরীক্ষা শুরু ১৫ এপ্রিল যুদ্ধ বন্ধের আলোচনায় ভ্যান্স-রুবিও, ‘শুনতে আগ্রহী’ ইরান মধ্যপ্রাচ্যে আরও ‘তিন-চার হাজার সেনা পাঠাতে যাচ্ছে’ যুক্তরাষ্ট্র কক্সবাজারে ছুরিকাঘাতে ‘জুলাই যোদ্ধা’ নিহত স্বাধীনতা দিবস ঘিরে স্মারক ডাক টিকেট উন্মোচন প্রধানমন্ত্রীর ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের পাঁচ শর্ত

শিক্ষা

স্কোপাসের জরিপে গবেষণায় রাবির স্থান দ্বিতীয়

 আপডেট: ২৩:২৫, ১০ জানুয়ারি ২০২২

স্কোপাসের জরিপে গবেষণায় রাবির স্থান দ্বিতীয়

স্কোপাসের জরিপে দেশে উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠানসমূহের মধ্যে গবেষণায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অবস্থান দ্বিতীয়। ২০২১ সালের প্রকাশিত গবেষণাকর্মসমূহ এবং গবেষণা সংশ্লিষ্ট পরামিতির নিরিখে ‘স্কোপাস’ এ জরিপ শেষ করেছে। 
আন্তর্জাতিক নির্ভরযোগ্য বিজ্ঞানভিত্তিক জার্নাল, বই ও গবেষণা সম্মেলনগুলোর তথ্য নিয়ে কাজ করা ‘স্কোপাস’ থেকে তথ্য নিয়ে প্রতিবেদন তৈরি করেছে সায়েন্টিফিক বাংলাদেশ নামের একটি অনলাইন ম্যাগাজিন। প্রতিবেদন অনুযায়ী তালিকায় দ্বিতীয় অবস্থানে রাজশাহী বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠানটি ৭০৭টি গবেষণা প্রবন্ধ প্রকাশ করেছে, যা গত বছরের তুলনায় ২০০টিরও বেশি।

এবিষয়ে জানতে চাইলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেন, এই খবর আমাদের জন্য আশাব্যঞ্জক। বিশ্ববিদ্যালয়টি দীর্ঘদিন থেকে অচলাবস্থায় ছিলো তারপরও আমাদের শিক্ষকরা গবেষণার কাজ করে গেছেন। এই প্রশাসন দায়িত্ব নেয়ার পর থেকে গবেষণার কাজকে আরো বেগবান করার জন্য বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েছি।