বুধবার ২৫ মার্চ ২০২৬, চৈত্র ১০ ১৪৩২, ০৬ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষে নিহত ২, আহত অর্ধশত এবার ঘাট দখল নিয়ে দুগ্রামবাসীর সংঘর্ষে রণক্ষেত্র পাবনা, আহত অর্ধশত রমজানের ঘাটতি পূরণে ১০ শনিবার প্রাথমিক বিদ্যালয় খোলা ট্রাম্পের বিরতি ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই ইরানের ইস্পাহান জ্বালানিকেন্দ্রে হামলা মানবপাচার মামলায় মাসুদ উদ্দিন চৌধুরী ৫ দিনের রিমান্ডে জুলাই দায়মুক্তি অধ্যাদেশে ‘সবাই একমত’: সালাহউদ্দিন জেট ফুয়েলের দাম লিটারে ৯০ টাকা বাড়লো বিদেশগামী শিক্ষার্থীকে ১০ লাখ টাকা ঋণ দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ঢাকার পুঁজিবাজারে একদিনে সূচক কমল ৬৮ পয়েন্ট `হঠাৎ` চাহিদা বাড়ায় সারাদিনের তেল শেষ হচ্ছে তিন ঘণ্টায়: জ্বালানি মন্ত্রী মাসুদ উদ্দিন মানবপাচার মামলায় গ্রেপ্তার, আছে হত্যাসহ ১১ মামলা: ডিবি বাংলাদেশ থেকে বাহরাইনে ফিরতে প্রবাসীদের জন্য বিশেষ ফ্লাইট নাটোরে ট্রাক-ইজিবাইক সংঘর্ষে নিহত ৩ আবারও প্রতি ব্যারেল তেলের দাম ১০০ ডলার ছাড়ালো

শিক্ষা

আপাতত শিক্ষাপ্রতিষ্ঠানে সীমিত পরিসরে ক্লাস চলবে: শিক্ষামন্ত্রী

 আপডেট: ২০:৫৮, ১০ জানুয়ারি ২০২২

আপাতত শিক্ষাপ্রতিষ্ঠানে সীমিত পরিসরে ক্লাস চলবে: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‌‘শিক্ষার্থীদের টিকার জন্য রেজিস্ট্রেশন করার দরকার নাই। শিক্ষার্থীর প্রমাণপত্র নিয়ে কেন্দ্রে গেলেই টিকা নিতে পারবে তারা।

১২ জানুয়ারি থেকে টিকা না নেওয়া শিক্ষার্থীরা সরাসরি ক্লাস করতে পারবে না। তারা অনলাইন ও টেলিভিশনে ক্লাস করতে পারবে। ৩১ জানুয়ারির মধ্যে সারাদেশের ১২-১৮ বছর বয়সী শিক্ষার্থীদের টিকাদান শেষ করবে সরকার। ন্যূনতম এক ডোজ নিলেই শিক্ষার্থীরা সরাসরি ক্লাস করতে পারে। ’আজ সোমবার ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠান এখনই বন্ধ হবে না। সীমিত পরিসরে ক্লাস চলবে। আমরা টিকাদান কার্যক্রমে জোর দিচ্ছি। ’

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‌‘এসএসসি ও এইচএসসি সংক্ষিপ্ত সিলেবাসে হবে। পরিস্থিতি অনুকূলে না থাকলে পরীক্ষা স্বাভাবিকভাবেই পেছাবে। বৈশ্বিক মহামারী চলছে। শিক্ষার্থীদের ওপর করোনাভাইরাসের নেতিবাচক প্রভাব যত কম করা যায় আমরা সে চেষ্টা করবো। পরিস্থিতি অনুযায়ী আমরা পদক্ষেপ নিবো। ’