সোমবার ৩০ মার্চ ২০২৬, চৈত্র ১৫ ১৪৩২, ১১ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

লরি শ্রমিকদের কারাদণ্ড: উত্তরের ৮ জেলায় তেল সরবরাহ বন্ধ বিরোধী দলের নোটিশ: বিধি মেনে সংসদ পরিচালনার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর অতীতে জিডিপি প্রবৃদ্ধি ‘ফুলিয়ে-ফাঁপিয়ে’ দেখানো হয়েছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা হরমুজের কাছে হানা, খার্ক দখলে ‘স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে’ পেন্টাগন মার্কিন সেনারা এলে আগুনে পুড়িয়ে দেওয়া হবে: ইরানি স্পিকারের হুঁশিয়ারি প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার ঈদের ছুটির পর সংসদ অধিবেশন শুরু মানব পাচারের মামলা: জেনারেল মাসুদ উদ্দিন আরও ৬ দিন রিমান্ডে গত ৮ বছর দেশে হামের টিকাই দেওয়া হয়নি: স্বাস্থ্যমন্ত্রী বাস থেকে শতভাগ যাত্রী নামিয়ে ফেরিতে তুলতে হবে আরও ১১ জেলা পেল নতুন ডিসি আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী: হেঁটে ঘুরলেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় নড়াইলে ‘তেল না পেয়ে’ পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ শাহজালালে বিমানের শৌচাগারে মিলল ৩৮ কোটি টাকার সোনার বার এবার এসএসসি পরীক্ষা কক্ষেও বসবে সিসিটিভি

অর্থনীতি

রেমিট্যান্সে ডলার মূল্য বেড়ে ১১৯ টাকা ৪০ পয়সা

 প্রকাশিত: ১২:২৬, ৩০ জুলাই ২০২৪

রেমিট্যান্সে ডলার মূল্য বেড়ে ১১৯ টাকা ৪০ পয়সা

বৈধ চ্যানেলে রেমিট্যান্স আসা বাড়াতে কেন্দ্রীয় ব্যাংকের ডলার মূল্য বাড়ানোর নির্দেশনা অনুযায়ী ডলারের দাম ১১৯ টাকা ৪০ পয়সা পর্যন্ত বাড়িয়েছে ব্যাংকগুলো।

চলতি মাসের শেষ সপ্তাহ থেকে রেমিট্যান্স প্রবাহে পতন দেখা দেওয়ায় সোমবার (২৯ জুলাই) রেমিট্যান্সের ক্ষেত্রে মার্কিন ডলারের বিনিময় হার বাড়িয়েছে দেশের বেশ কয়েকটি ব্যাংক।

সাম্প্রতিক শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন ও ইন্টারনেট সেবা বন্ধ থাকার কারণে রেমিট্যান্স প্রবাহে প্রভাব পড়েছে বলে জানান ব্যাংক কর্মকর্তারা।

রেমিট্যান্স প্রবাহ বাড়াতে রবিবার ব্যাংকগুলোকে উচ্চ হারে রেমিট্যান্স ডলার কিনতে মৌখিক নির্দেশনা দেয় বাংলাদেশ ব্যাংক। যার প্রেক্ষিতে সোমবার একদিনের ব্যবধানে রেমিট্যান্স ডলারের দর ৬০-৭০ বেসিস পয়েন্ট বেড়ে গিয়েছে।