রোববার ২৯ মার্চ ২০২৬, চৈত্র ১৫ ১৪৩২, ১০ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

ময়মনসিংহে অবৈধভাবে মজুদ করা ২৪ হাজার লিটার জ্বালানি জব্দ চব্বিশকে স্বাধীনতার সমান করলে ‘বিপর্যয় হবে’: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জ্বালানি সরবরাহে ডিপোতে নতুন সময়সূচি দিল বিপিসি ঈদের পর প্রবাসীদের কর্মস্থলে ফেরা কঠিন, ফ্লাইট বিপর্যয়ে দুর্ভোগ শুধু খার্গ নয়, যুক্তরাষ্ট্রের নজর ইরানের আরও সাত দ্বীপে সংসদে শব্দযন্ত্রের বিভ্রাট ‘অন্তর্ঘাত’ কি না, তদন্তে কমিটি এই পোশাকে পুলিশ সন্তুষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়ল হুতিরা ইরানিরা চার সপ্তাহ ধরে ‘ডিজিটাল অন্ধকারে’ সরকার বলছে সংকট নেই: পাম্প কোথাও বন্ধ, কোথাও লম্বা লাইন দেশের পেট্রল পাম্পে ‘ট্যাগ অফিসার’ নিয়োগের সিদ্ধান্ত দৌলত‌দিয়ায় বাসডু‌বি: চতুর্থ দি‌নেও উদ্ধার অ‌ভিযান চলছে প্রায় ৪০ দিনের ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রোববার বেড়েছে সোনার দাম, প্রতিভরি ২৩৭০১২ টাকা সৌদি আরবে বিমানঘাঁটিতে ইরানি হামলায় ১২ মার্কিন সেনা আহত নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি গ্রেপ্তার

অর্থনীতি

জুনে প্রবাসী আয় বেড়েছে ১৫.৫৯ শতাংশ

 প্রকাশিত: ১৯:৪৫, ১ জুলাই ২০২৪

জুনে প্রবাসী আয় বেড়েছে ১৫.৫৯ শতাংশ

বিগত ২০২৩-২৪ অর্থবছরের শেষ মাসে অর্থাৎ জুনে প্রবাসীরা আগের বছরের একই সময়ের চেয়ে ১৫ দশমিক ৫৯ শতাংশ বেশি আয় দেশে পাঠিয়েছেন। জুনে দেশে প্রবাসী আয় এসেছে ২ দশমিক ৫৪ বিলিয়ন মার্কিন ডলার।

আজ সোমবার বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের একই সময়ে প্রবাসী আয় এসেছিলো ২ দশমিক ১৯ বিলিয়ন ডলার।

২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশে মোট প্রবাসী আয় এসেছে ২৩ দশমিক ৯১ বিলিয়ন ডলার, যা আগের বছরের একই সময়ের চেয়ে ১০ দশমিক ৬৬ শতাংশ বেশি।
বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে প্রবাসীরা বেশি অর্থ পাঠানোর ফলে জুনে প্রবাসী আয় বেড়েছে।