সোমবার ৩০ মার্চ ২০২৬, চৈত্র ১৫ ১৪৩২, ১১ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

লরি শ্রমিকদের কারাদণ্ড: উত্তরের ৮ জেলায় তেল সরবরাহ বন্ধ বিরোধী দলের নোটিশ: বিধি মেনে সংসদ পরিচালনার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর অতীতে জিডিপি প্রবৃদ্ধি ‘ফুলিয়ে-ফাঁপিয়ে’ দেখানো হয়েছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা হরমুজের কাছে হানা, খার্ক দখলে ‘স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে’ পেন্টাগন মার্কিন সেনারা এলে আগুনে পুড়িয়ে দেওয়া হবে: ইরানি স্পিকারের হুঁশিয়ারি প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার ঈদের ছুটির পর সংসদ অধিবেশন শুরু মানব পাচারের মামলা: জেনারেল মাসুদ উদ্দিন আরও ৬ দিন রিমান্ডে গত ৮ বছর দেশে হামের টিকাই দেওয়া হয়নি: স্বাস্থ্যমন্ত্রী বাস থেকে শতভাগ যাত্রী নামিয়ে ফেরিতে তুলতে হবে আরও ১১ জেলা পেল নতুন ডিসি আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী: হেঁটে ঘুরলেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় নড়াইলে ‘তেল না পেয়ে’ পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ শাহজালালে বিমানের শৌচাগারে মিলল ৩৮ কোটি টাকার সোনার বার এবার এসএসসি পরীক্ষা কক্ষেও বসবে সিসিটিভি

অর্থনীতি

বঙ্গবন্ধু হাইটেক সিটিতে ১০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে ডাটাভোল্ট

 প্রকাশিত: ১৯:০৪, ১২ সেপ্টেম্বর ২০২৩

বঙ্গবন্ধু হাইটেক সিটিতে ১০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে ডাটাভোল্ট

সৌদি আরবের প্রতিষ্ঠান “ডাটাভোল্ট” গাজীপুরের কালিয়াকৈর বঙ্গবন্ধু হাইটেক সিটিতে ১০০ মিলিয়ন ডলার ব্যয়ে ডাটা সেন্টার স্থাপন করবে। 

তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সঙ্গে প্রতিষ্ঠানটির চিফ স্ট্যাট্রেজি অফিসার আয়াদ আল আমরি আজ গুলশান রেনেসাস হোটেলে অনুষ্ঠিত দ্বি-পাক্ষিক বৈঠককালে এ ঘোষণা দেন। 

হাইটেক পার্ক কর্তৃপক্ষ প্রাথমিকভাবে প্রতিষ্ঠানটিকে হাইটেক সিটিতে ৩ একর ভূমি বরাদ্দ দেয়ার আশ্বাস দেন। প্রতিষ্ঠানটি সেখানে অত্যাধুনিক ডাটা সেন্টার স্থাপন করবে।  
বৈঠকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী হাইটেক পার্কে বিনিয়োগে সরকারের নানা প্রণোদনা এবং ভবিষ্যত বাজার সম্ভাবনার কথা তুলে ধরেন।

একইসঙ্গে ডাটাভোল্টকে তাদের আগ্রহ প্রকাশে ধন্যবাদ জানিয়ে তার মন্ত্রণালয়ের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন পলক। বৈঠকে বাংলাদেশের আইসিটিসহ অন্যান্য খাতে বিনিয়োগের সম্ভাব্যতা নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়। 

এ সময় বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক জি এস এম জাফর উল্লাহ,  ডাটাভোল্ট এবং হাইটেক পার্ক কর্তৃপক্ষের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।