বৃহস্পতিবার ২৬ মার্চ ২০২৬, চৈত্র ১১ ১৪৩২, ০৭ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

জ্বালানি সংকট সামলাতে কোভিডকালের নিয়মে ফেরার চিন্তায় এশিয়ার দেশগুলো দৌলতদিয়া ফেরি ঘাটে অর্ধশতাধিক যাত্রী নিয়ে বাস পদ্মায়, হতাহতের শঙ্কা ২০২৭ সাল থেকে এসএসসির বিষয় কমানোর চিন্তা স্পট মার্কেট থেকে আরো ২ কার্গো এলএনজি কিনছে সরকার মানিকগঞ্জে নদীতে গোসলে নেমে ভাই-বোনের মৃত্যু নতুন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল জেনারেল মাসুদকে এবার দুর্নীতি মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন শিশুদের স্বাস্থ্য ও শিক্ষায় জোর দেওয়ার তাগিদ জোবাইদা রহমানের প্রাথমিকের ‘আটকে যাওয়া’ বৃত্তি পরীক্ষা শুরু ১৫ এপ্রিল যুদ্ধ বন্ধের আলোচনায় ভ্যান্স-রুবিও, ‘শুনতে আগ্রহী’ ইরান মধ্যপ্রাচ্যে আরও ‘তিন-চার হাজার সেনা পাঠাতে যাচ্ছে’ যুক্তরাষ্ট্র কক্সবাজারে ছুরিকাঘাতে ‘জুলাই যোদ্ধা’ নিহত স্বাধীনতা দিবস ঘিরে স্মারক ডাক টিকেট উন্মোচন প্রধানমন্ত্রীর ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের পাঁচ শর্ত

অর্থনীতি

কমেছে সোনার দাম

 প্রকাশিত: ১৫:২৫, ১৯ মে ২০২৩

কমেছে সোনার দাম

ভারতের কলকাতার বাজারে ৬২ হাজার ছাড়িয়ে যাওয়া সোনার দর কমেছে। দুদিন প্রতি ১০ গ্রাম সোনার দর ১১০ টাকা করে বাড়লেও গত তিনদিনে মোট কমেছে ১ হাজার ১৪০ টাকা।

গত ১১ মে কলকাতায় ২৪ ক্যারাট সোনার ১০ গ্রাম প্রতি দর ছিল ৬২ হাজার ১৩০ টাকা। সেটাই বৃহস্পতিবার কমে ৬১ হাজার ২০০ টাকা হয়েছে। সব মিলিয়ে এক সপ্তাহে দাম কমেছে ৯৩০ টাকা।

এদিকে এ সময়ে কমেছে গয়নার সোনার (২২ ক্যারাট) দামও। ১১ তারিখ প্রতি ১০ গ্রামের দাম ছিল ৫৬ হাজার ৯৫০ টাকা। সেটাই বৃহস্পতিবার হয়েছে ৫৬ হাজার ১০০ টাকা।

রুপার গয়না যাদের পছন্দ, তাদের জন্যও রয়েছে সুখবর। বৃহস্পতিবার কেজিপ্রতি ১০০ টাকা দাম কমেছে রুপার। তবে গত এক সপ্তাহে কেজিপ্রতি দর ৩ হাজার ৫০০ টাকা কমেছে। ১১ মে দর ছিল ৭৮ হাজার টাকা কেজি। বৃহস্পতিবার হয়েছে ৭৪ হাজার ৫০০ টাকা।

বৈশাখের মতোই জ্যৈষ্ঠ মাসেই বিয়ের মৌসুম রয়েছে। সেই সময়ে গয়নার চাহিদা খুচরা বাজারে বাড়তে পারে। তবে সোনার দাম সামগ্রিকভাবে চড়া থাকায় হালকা গয়নাই বেশি বিক্রি হওয়ার আশা করছেন বিক্রেতারা। একইভাবে রুপার গয়না যাদের পছন্দ সেই রকম ক্রেতাও মিলতে পারে খুচরা বাজারে।

অনলাইন নিউজ পোর্টাল ২৪