শুক্রবার ০৫ জুন ২০২৬, জ্যৈষ্ঠ ২২ ১৪৩৩

ব্রেকিং

বিভাজন নয়, ‘উদার গণতন্ত্র’ প্রতিষ্ঠা করতে চাই: ফখরুল আইভীর বাড়ির সামনে পুলিশের নজরদারি, সিসি ক্যামেরা স্থাপন সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হবে ১০১ শয্যার সিরাজগঞ্জে বাড়ছে যমুনার পানি, নদীতীরে ভাঙন আতঙ্ক নিম্ন আয়ের মানুষের বিদ্যুতের খরচ বাড়ছে না আদ-দ্বীনে ৬ শিশুর মৃত্যু: হাসপাতাল কর্তৃপক্ষের ‘অবহেলা’ ছিল, বলছে তদন্ত কমিটি অবসরভাতা বঞ্চিত শিক্ষকদের ভাতা চালু করবে সরকার: শিক্ষামন্ত্রী রামিসাকে ধর্ষণের পর হত্যা মামলার রায় ৭ জুন হাম: আরও ৪ শিশুর মৃত্যু, শনাক্ত ৬৯ ৩৮ ডিগ্রিতে পারদ, দিনাজপুরে তাপদাহে শ্রমজীবী মানুষের দুর্ভোগ হাদি হত্যাকাণ্ড নিয়ে বক্তব্যের পর মমতার বিরুদ্ধে মামলা ফোনালাপে নেতানিয়াহুকে ‘উন্মাদ’ বলার কথা স্বীকার করলেন ট্রাম্প

অর্থনীতি

সয়াবিন তেল ও চিনির দাম বাড়ল

 প্রকাশিত: ১৯:২১, ১৭ নভেম্বর ২০২২

সয়াবিন তেল ও চিনির দাম বাড়ল

 আন্তর্জাতিক বাজারে মুল্য বৃদ্ধির প্রেক্ষিতে দেশে সয়াবিন তেল ও চিনির দাম বাড়ানো হয়েছে। বোতলজাত প্রতি লিটার সয়াবি তেলের দাম ১২ টাকা বেড়ে হয়েছে ১৯০ টাকা। আর প্যাকেটজাত প্রতি কেজি চিনির দাম ১৩ টাকা বেড়ে হয়েছে ১০৮ টাকা। 

আজ বৃহস্পতিবার থেকেই নতুন এই দাম কার্যকর হয়েছে। ভোজ্যতেল পরিশোধন কারখানার মালিকদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন এবং চিনি পরিশোধনকারী প্রতিষ্ঠানগুলোর মালিকদের সংগঠন বাংলাদেশ সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশন বাণিজ্য মন্ত্রণালয়কে দাম বৃদ্ধির সিদ্ধান্তকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে। এর আগে সংগঠন দু’টি গতকাল বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনকে দাম বৃদ্ধির সিদ্ধান্ত জানায়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আজ থেকে ১ লিটারের বোতলজাত সয়াবিন তেল ১৯০ টাকায় বিক্রি হবে। এত দিন এ দাম ছিল ১৭৮ টাকা। এ ছাড়া ৫ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম বেড়ে হয়েছে ৯২৫ টাকায়। অন্যদিকে খোলা সয়াবিনের দাম লিটারে ১৪ টাকা বাড়ানো হয়েছে। তাতে প্রতি লিটার খোলা সয়াবিন তেলের নতুন দাম হচ্ছে ১৭২ টাকা। এত দিন প্রতি লিটার বিক্রি হয়েছে ১৫৮ টাকায়। আর প্রতি লিটার খোলা পাম তেল বিক্রি হবে ১২১ টাকায়।

অন্যদিকে প্রতি কেজি প্যাকেটজাত চিনি আজ থেকে ১০৮ টাকায় বিক্রি হবে। আগে দাম ছিল ৯৫ টাকা। তবে বেশ কিছুদিন আগেই বাজারে চিনির দাম শতক ছাড়িয়ে গেছে। 

অ্যাসোসিয়েশন দু’টি দাম বৃদ্ধির বিষয়ে জানিয়েছে, সয়াবিন তেল ও চিনির সর্বোচ্চ খুচরা মূল্য আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রেখে দাম হ্রাস ও বৃদ্ধি করা হয়। এরই ধারাবাহিকতায় আন্তর্জাতিক বাজারে দাম বেড়ে যাওয়ার প্রেক্ষিতে এই পণ্যের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আন্তর্জাতিক বাজারে মুল্য বৃদ্ধির প্রেক্ষিতে দেশে সয়াবিন তেল ও চিনির দাম বাড়ানো হয়েছে। বোতলজাত প্রতি লিটার সয়াবি তেলের দাম ১২ টাকা বেড়ে হয়েছে ১৯০ টাকা। আর প্যাকেটজাত প্রতি কেজি চিনির দাম ১৩ টাকা বেড়ে হয়েছে ১০৮ টাকা। 

আজ বৃহস্পতিবার থেকেই নতুন এই দাম কার্যকর হয়েছে। ভোজ্যতেল পরিশোধন কারখানার মালিকদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন এবং চিনি পরিশোধনকারী প্রতিষ্ঠানগুলোর মালিকদের সংগঠন বাংলাদেশ সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশন বাণিজ্য মন্ত্রণালয়কে দাম বৃদ্ধির সিদ্ধান্তকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে।
এর আগে সংগঠন দু’টি গতকাল বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনকে দাম বৃদ্ধির সিদ্ধান্ত জানায়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আজ থেকে ১ লিটারের বোতলজাত সয়াবিন তেল ১৯০ টাকায় বিক্রি হবে। এত দিন এ দাম ছিল ১৭৮ টাকা। এ ছাড়া ৫ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম বেড়ে হয়েছে ৯২৫ টাকায়। অন্যদিকে খোলা সয়াবিনের দাম লিটারে ১৪ টাকা বাড়ানো হয়েছে। তাতে প্রতি লিটার খোলা সয়াবিন তেলের নতুন দাম হচ্ছে ১৭২ টাকা। এত দিন প্রতি লিটার বিক্রি হয়েছে ১৫৮ টাকায়। আর প্রতি লিটার খোলা পাম তেল বিক্রি হবে ১২১ টাকায়।

অন্যদিকে প্রতি কেজি প্যাকেটজাত চিনি আজ থেকে ১০৮ টাকায় বিক্রি হবে। আগে দাম ছিল ৯৫ টাকা। তবে বেশ কিছুদিন আগেই বাজারে চিনির দাম শতক ছাড়িয়ে গেছে। 

অ্যাসোসিয়েশন দু’টি দাম বৃদ্ধির বিষয়ে জানিয়েছে, সয়াবিন তেল ও চিনির সর্বোচ্চ খুচরা মূল্য আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রেখে দাম হ্রাস ও বৃদ্ধি করা হয়। এরই ধারাবাহিকতায় আন্তর্জাতিক বাজারে দাম বেড়ে যাওয়ার প্রেক্ষিতে এই পণ্যের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।