বৃহস্পতিবার ১৯ মার্চ ২০২৬, চৈত্র ৫ ১৪৩২, ৩০ রমজান ১৪৪৭

ব্রেকিং

চাঁদ দেখা না যাওয়ায় সৌদি আরবে শুক্রবার ঈদ উদযাপন করা হবে। নীলসাগর এক্সপ্রেস বগুড়ায় লাইনচ্যুত, অর্ধশতাধিক যাত্রী আহত তিন মাসের মধ্যে হেলথ কার্ড বিতরণ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী বিশ্বের বৃহত্তম গ্যাসক্ষেত্রে ইসরায়েলের হামলা অভিবাসী তাড়াতে এবার প্রণোদনার ঘোষণা ট্রাম্প প্রশাসনের ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত ১ ইসরাইলের হয়ে গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। মধ্যপ্রাচ্যের নৌপরিবহন নিয়ে জরুরি বৈঠকে জাতিসংঘ সংস্থা প্রধান জামাত ঈদগাহে, বায়তুল মোকাররমে ৫ জামাত রোজার ঈদ কবে? চাঁদ দেখা কমিটি বসছে বৃহস্পতিবার ঈদ যাত্রা: অতিরিক্ত যাত্রী নিয়ে ঢাকা ছাড়ছে ট্রেন সৌদি আরবে মিসাইল হামলায় আহত বাংলাদেশির মৃত্যু ইরানে আটকে পড়া বাংলাদে‌শিদের ফেরানো হচ্ছে ইরান যুদ্ধে সাহায্য না করে নেটো বোকার মতো ভুল করছে: ট্রাম্প

অর্থনীতি

এ বছর এডিবির কাছ থেকে ২০ মিলিয়ন ডলার ঋণ নেবে বাংলাদেশ

 প্রকাশিত: ২১:২৮, ২০ সেপ্টেম্বর ২০২২

এ বছর এডিবির কাছ থেকে ২০ মিলিয়ন ডলার ঋণ নেবে বাংলাদেশ

বাংলাদেশের উন্নয়ন প্রকল্পের জন্য চলতি অর্থবছরে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ২০ মিলিয়ন মার্কিন ডলারের ঋণ সহায়তা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির কান্ট্রি ডিরেক্টর এডিমন গিন্টিং। মঙ্গলবার সচিবালয়ে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এ তথ্য জানান।

এডিমন গিন্টিং বলেন, বাংলাদেশের গ্রামীণ ও নগর উন্নয়নে সহায়তা দেওয়ার পাশাপাশি জলবায়ু সহনশীল উন্নয়ন বিনিয়োগকে উৎসাহিত করবে এডিবি। তিনি কোভিড মহামারির মধ্যে অর্থনীতির চাকা সচল রাখায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বের প্রশংসা করে বলেন, কোভিড পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ অন্যতম সেরা উদাহরণ স্থাপন করেছে। 

অর্থমন্ত্রী মুস্তফা কামাল  বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন এবং কোভিড পরিস্থিতি মোকাবিলায় দ্রুততার সাথে বাংলাদেশকে সহায়তার জন্য এডিবি'র ভুয়সী প্রশংসা করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর দক্ষ ও বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত ও সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তোলার জন্য নিরলস কাজ করে যাচ্ছেন। 

বৈঠকে আগামীবছর বাংলাদেশে এডিবির ৫০ বছর পূর্তি উদযাপনের বিষয়েও আলোচনা হয়। উল্লেখ্য, বাংলাদেশের অন্যতম প্রধান উন্নয়ন সহযোগি এডিবি। এ যাবৎ বাংলাদেশ সরকারকে এডিবি ২৭ দশমিক ৫৫ বিলিয়ন মার্কিন ডলারের ঋণ সহায়তা প্রদান করেছে।