রোববার ২৯ মার্চ ২০২৬, চৈত্র ১৫ ১৪৩২, ১০ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

ময়মনসিংহে অবৈধভাবে মজুদ করা ২৪ হাজার লিটার জ্বালানি জব্দ চব্বিশকে স্বাধীনতার সমান করলে ‘বিপর্যয় হবে’: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জ্বালানি সরবরাহে ডিপোতে নতুন সময়সূচি দিল বিপিসি ঈদের পর প্রবাসীদের কর্মস্থলে ফেরা কঠিন, ফ্লাইট বিপর্যয়ে দুর্ভোগ শুধু খার্গ নয়, যুক্তরাষ্ট্রের নজর ইরানের আরও সাত দ্বীপে সংসদে শব্দযন্ত্রের বিভ্রাট ‘অন্তর্ঘাত’ কি না, তদন্তে কমিটি এই পোশাকে পুলিশ সন্তুষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়ল হুতিরা ইরানিরা চার সপ্তাহ ধরে ‘ডিজিটাল অন্ধকারে’ সরকার বলছে সংকট নেই: পাম্প কোথাও বন্ধ, কোথাও লম্বা লাইন দেশের পেট্রল পাম্পে ‘ট্যাগ অফিসার’ নিয়োগের সিদ্ধান্ত দৌলত‌দিয়ায় বাসডু‌বি: চতুর্থ দি‌নেও উদ্ধার অ‌ভিযান চলছে প্রায় ৪০ দিনের ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রোববার বেড়েছে সোনার দাম, প্রতিভরি ২৩৭০১২ টাকা সৌদি আরবে বিমানঘাঁটিতে ইরানি হামলায় ১২ মার্কিন সেনা আহত নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি গ্রেপ্তার

অর্থনীতি

খোলাবাজারে ডলারের রেকর্ড দাম 

 প্রকাশিত: ১৮:১১, ১০ আগস্ট ২০২২

খোলাবাজারে ডলারের রেকর্ড দাম 

খোলাবাজারে ডলারের দাম রেকর্ড গড়েছে। বাংলাদেশ ব্যাংক একের পর এক পদক্ষেপ নিলেও ডলার সংকট কাটেনি। আন্তঃব্যাংক লেনদেন ও খোলাবাজারে ডলারের দাম ঊর্ধ্বমুখী আছে।

দেশের ইতিহাসে এই প্রথমবারের মতো খোলাবাজারে একটি ডলার কিনতে ক্রেতাকে গুনতে হচ্ছে ১১৯ টাকা। আজ বুধবারের চিত্র এটি। সোমবার প্রতি ডলার বিক্রি হয়েছে ১১৫ টাকায়। 

খোলাবাজারেই একজন সাধারণ বিক্রেতা ডলার বিক্রি করলে পাচ্ছেন ১১৫ টাকা থেকে ১১৬ টাকা। আর কিনতে গেলে দিতে হচ্ছে ১১৯ টাকা।

এর আগে রোববার খোলা বাজারে প্রতি ডলারের দাম ছিল ১১১ টাকা। আর গত ২৬ জুলাই ডলারের দাম বেড়ে ১১২ টাকা হয়।

আজ বুধবার খোলাবাজারে ডলার ব্যবসায়ী ও মানি এক্সচেঞ্জের কর্মীদের সঙ্গে কথা বলে এসব তথ্য পাওয়া গেছে।