রোববার ২৯ মার্চ ২০২৬, চৈত্র ১৫ ১৪৩২, ১০ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

লরি শ্রমিকদের কারাদণ্ড: উত্তরের ৮ জেলায় তেল সরবরাহ বন্ধ বিরোধী দলের নোটিশ: বিধি মেনে সংসদ পরিচালনার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর অতীতে জিডিপি প্রবৃদ্ধি ‘ফুলিয়ে-ফাঁপিয়ে’ দেখানো হয়েছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা হরমুজের কাছে হানা, খার্ক দখলে ‘স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে’ পেন্টাগন মার্কিন সেনারা এলে আগুনে পুড়িয়ে দেওয়া হবে: ইরানি স্পিকারের হুঁশিয়ারি প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার ঈদের ছুটির পর সংসদ অধিবেশন শুরু মানব পাচারের মামলা: জেনারেল মাসুদ উদ্দিন আরও ৬ দিন রিমান্ডে গত ৮ বছর দেশে হামের টিকাই দেওয়া হয়নি: স্বাস্থ্যমন্ত্রী বাস থেকে শতভাগ যাত্রী নামিয়ে ফেরিতে তুলতে হবে আরও ১১ জেলা পেল নতুন ডিসি আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী: হেঁটে ঘুরলেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় নড়াইলে ‘তেল না পেয়ে’ পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ শাহজালালে বিমানের শৌচাগারে মিলল ৩৮ কোটি টাকার সোনার বার এবার এসএসসি পরীক্ষা কক্ষেও বসবে সিসিটিভি

অর্থনীতি

টুইটার কেনার চুক্তি স্থগিত করলেন মাস্ক

 প্রকাশিত: ১৮:১৭, ১৩ মে ২০২২

টুইটার কেনার চুক্তি স্থগিত করলেন মাস্ক

মাইক্রোব্লগিং সাইট টুইটার কিনে নেওয়ার চুক্তি আপাতত স্থগিত করলেন ইলন মাস্ক। শুক্রবার এই ঘোষণা দিয়েছেন তিনি। বিশ্বের শীর্ষ ধনকুবের ও ইলেকট্রিক গাড়ি নির্মাতা ও প্রযুক্তি প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী মাস্ক জানিয়েছেন, টুইটারে স্প্যাম এবং ভুয়া অ্যাকাউন্টের পরিসংখ্যান বিষয়ক বিস্তারিত তথ্য না পাওয়া পর্যন্ত চুক্তিটি স্থগিত থাকবে। 

আজ শুক্রবার টুইট করেই এ কথা জানান মাস্ক। তিনি লিখেছেন, ‘স্প্যাম/ভুয়া অ্যাকাউন্ট প্রকৃতপক্ষে ৫ শতাংশেরও কম ব্যবহারকারীর প্রতিনিধিত্ব করে, এমন হিসাবের বিস্তারিত তথ্য ঝুলে থাকায় টুইটারের চুক্তি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।’ 

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এ বিষয়টি নিয়ে তারা টুইটারের তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানতে পারেনি। তবে তারা জানায়, মাস্ক এই টুইট করার পর শেয়ার বাজারে টুইটারের দাম ২০ শতাংশ পড়ে গেছে। 

এপ্রিলের শেষ দিকে ৪ হাজার ৪০০ কোটি ডলারের বিনিময়ে মাস্কের কাছে টুইটারকে বিক্রি করতে রাজি হয় টুইটারের পরিচালনা পর্ষদ।