মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ফাল্গুন ৪ ১৪৩২, ২৯ শা'বান ১৪৪৭

ব্রেকিং

এক হাসিনায় আটকে থাকবে না ভারত-বাংলাদেশ সম্পর্ক: ফখরুল কর্মকর্তা-কর্মচারীদের বিদায় জানালেন প্রধান উপদেষ্টা রমজানে হাইস্কুল বন্ধ রাখার নির্দেশ স্থগিত ভোটের পরের সহিংসতায় দেশে ‘৭ মৃত্যু, আহত ৩৫০’ ঢাকা-১৭ রেখে বগুড়া-৬ ছেড়ে দিলেন তারেক রহমান ওমরাহ শেষে সৌদি আরবের সড়কে প্রাণ গেল ৫ বাংলাদেশির নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য ৩৭ বাড়ি প্রস্তুত, প্রধানমন্ত্রী থাকবেন কোথায় নির্বাচনে প্রচারণা ব্যয়ের সীমা লঙ্ঘন, শীর্ষে বিএনপি: টিআইবি পুরোনো জীবনে ফিরে যাবো, লেখালেখি করবো: পররাষ্ট্র উপদেষ্টা অবশেষে জুলাই সনদে স্বাক্ষর করছে এনসিপি শপথের পর সংসদীয় দলের সভা ডেকেছে বিএনপি নাসার নজরুলের স্ত্রীর ৫ কোটি ২৯ লাখ টাকার জমি জব্দ ভারতে এআই সম্মেলন শুরু, নিরাপত্তা ও নিয়ন্ত্রণ নিয়ে উদ্বেগ ইউক্রেনীয় ড্রোন হামলায় রাশিয়ায় তেলের গুদাম ক্ষতিগ্রস্ত মঙ্গলবার শেষ হচ্ছে অন্তর্বর্তী সরকারের মেয়াদ, সচিবালয়ে বিদায়ের সুর

জাতীয়

সড়কে গণপরিবহন,আগের রূপে ফিরেছে রাজধানী

 প্রকাশিত: ১২:০৩, ১৫ জুলাই ২০২১

সড়কে গণপরিবহন,আগের রূপে ফিরেছে রাজধানী

আসন্ন কোরবানির ঈদকে কেন্দ্র করে কঠোর লকডাউন শিথিল করায় রাজধানীর সড়ক আবারো আগের রূপে ফিরেছে। বৃহস্পতিবার ভোর থেকেই রাজধানীতে সব ধরনের গণপরিবহন চলাচলের পাশাপাশি মানুষের কর্মচাঞ্চল্য লক্ষ্য করা গেছে।

এদিন সকালে রাজধানীর আজমপুর, এয়ারপোর্ট, আসাদগেট, শুক্রাবাদ, কলাবাগান, পান্থপথ রোডসহ আশপাশের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, সকাল থেকেই সড়কে অফিসগামী মানুষের ভিড়। গন্তব্যে যেতে বাস স্টপেজগুলোতে অপেক্ষা করছেন যাত্রীরা। সকালে সড়কে একসঙ্গে গণপরিবহন, স্টাফবাস ও ব্যক্তিগত গাড়ির চাপ থাকায় সিগন্যালগুলোতে যানজট তৈরি হতে দেখা গেছে।

তবে সরকারি নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে এক আসন ফাঁকা রেখে বাসগুলো চলাচলের কথা থাকলেও অনেক ক্ষেত্রে তা মানা হচ্ছে না। অধিকাংশ বাসই যাত্রার শুরুতে অর্ধেক যাত্রী নিলেও মাঝপথে দাঁড়িয়ে যাত্রী নেওয়া হচ্ছে। কিন্তু সবকিছুর পরও গণপরিবহন চালু হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন অনেকে।

বরাবরের মতো আজো সড়কে ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেলের আধিক্য লক্ষ্য করা গেছে। এছাড়া মোটরসাইকেলেও অনেককে ভাড়ায় যাত্রী পরিবহন করতে দেখা গেছে। অনেক চাকরিজীবী সাইকেল চেপেও অফিসমুখী হতে দেখা গেছে।

বেসরকারি এক প্রতিষ্ঠানের চাকরিজীবী জাফর আহমেদ বলেন, যেদিন থেকে ব্যাংক, বিমা ও শেয়ারবাজার খুলেছে, সেদিন থেকেই আমাদের নিয়মিত অফিস করতে হচ্ছে। কিন্তু গণপরিবহন না থাকায় গত কয়েকদিন অফিসে পৌঁছাতে বেশি ভাড়া দিয়ে রিকশার ওপর নির্ভর করতে হয়েছে।

রাকিবুল ইসলাম নামে অপর এক যাত্রী বলেন, মাসের বেতনের অধিকাংশই খরচ হচ্ছে রিকশা ভাড়ায়। এছাড়াও ঈদের পর তো লকডাউন রয়েছেই, তখন তো আবার গণপরিবহন বন্ধ থাকবে। এতে আবারো ভোগান্তিতে পড়তে হবে।

অনলাইন নিউজ পোর্টাল