শনিবার ১৩ জুন ২০২৬, জ্যৈষ্ঠ ৩০ ১৪৩৩

ব্রেকিং

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রস্তাবিত বাজেট বড় হলেও বাস্তবায়নযোগ্য: এফবিসিসিআই একদিনে হাম সন্দেহে পাঁচ জনের মৃত্যু কুড়িলে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ১৪ জন গ্রেপ্তার ভারতের নতুন সেনাপ্রধান ধীরাজ শেঠ আসামে ভারতীয় বিমানবাহিনীর উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৫ বিরোধী দল ‘অস্থিতিশীলতা তৈরি করতে চায়’: প্রধানমন্ত্রী ক্রিকেটারকে মারধরে জড়িত কাউকে ছাড় নয়: সিএমপি কমিশনার ক্রিকেটার নাঈমকে মারধর, পুলিশের ২ সদস্য সাময়িক বরখাস্ত নাঈমের গলায় পুলিশের থাবা: ক্রিকেটাররা ক্ষুব্ধ, বিসিবির নিন্দা মে মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ৬২২, আহত ১৬৫২: যাত্রী কল্যাণ সমিতি ইরানের বিলিয়ন ডলার ছাড় করছে সংযুক্ত আরব আমিরাত

জাতীয়

ভারত থেকে আরো ২০ লাখ টিকা আসছে আজ

 প্রকাশিত: ১১:২২, ২২ ফেব্রুয়ারি ২০২১

ভারত থেকে আরো ২০ লাখ টিকা আসছে আজ

ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে করোনাভাইরাসের (কোভিড-১৯) টিকার ২০ লাখ ডোজের দ্বিতীয় চালান আজ দেশে আসবে।

বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাপন এমপি রোববার এ তথ্য জানিয়েছেন। তবে সোমবার কখন এ টিকা দেশে পৌঁছাবে, তা নিশ্চিত করে বলেননি তিনি।

তিনি বলেন, একুশে ফেব্রুয়ারি এবং রোববার থাকায় দুই দেশেই সরকারি ছুটি চলছে। এজন্য কখন টিকা আসছে, সে বিষয়ে সোমবার সকালে নিশ্চিত হতে পারব। তবে এটি নিশ্চিত যে, সোমবারই টিকার দ্বিতীয় চালান দেশে আসবে।

এর আগে, গত সোমবার রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে করোনা টিকা নেয়ার পর তিনি টিকার দ্বিতীয় চালান আজ (২২ ফেব্রুয়ারি) দেশে আসবে বলে জানিয়েছিলেন।

সে সময় তিনি বলেন, আগামী ২২ ফেব্রুয়ারি টিকার দ্বিতীয় চালান আসবে। এখন পর্যন্ত ৩০ লাখ টিকা আনার চিন্তাভাবনা চলছে। আমাদের চাহিদার ওপর টিকার সংখ্যা কম-বেশি হতে পারে। কারণ এখনো ৬০ লাখের বেশি টিকার মজুদ রয়েছে। টিকা নিয়ে কোনো সংকট হবে না।

গত ২০ জানুয়ারি ভারতের সিরাম ইনস্টিটিউট উৎপাদিত অক্সফোর্ড-অ্যাষ্ট্রোজেনেকার ২০ লাখ ডোজ টিকা ভারত সরকার উপহার হিসেবে বাংলাদেশে পাঠায়। পরবর্তীতে ২৫ জানুয়ারি কেনা টিকার ৫০ লাখের প্রথম চালান দেশে আসে।

এদিকে ৭ ফেব্রুয়ারি থেকে দেশব্যাপী টিকাদান শুরু হয়। সারাদেশে এ পর্যন্ত ২০ লাখেরও বেশি মানুষ টিকা নিয়েছেন বলে স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে।

অনলাইন নিউজ পোর্টাল