শনিবার ১৩ জুন ২০২৬, জ্যৈষ্ঠ ৩০ ১৪৩৩

ব্রেকিং

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রস্তাবিত বাজেট বড় হলেও বাস্তবায়নযোগ্য: এফবিসিসিআই একদিনে হাম সন্দেহে পাঁচ জনের মৃত্যু কুড়িলে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ১৪ জন গ্রেপ্তার ভারতের নতুন সেনাপ্রধান ধীরাজ শেঠ আসামে ভারতীয় বিমানবাহিনীর উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৫ বিরোধী দল ‘অস্থিতিশীলতা তৈরি করতে চায়’: প্রধানমন্ত্রী ক্রিকেটারকে মারধরে জড়িত কাউকে ছাড় নয়: সিএমপি কমিশনার ক্রিকেটার নাঈমকে মারধর, পুলিশের ২ সদস্য সাময়িক বরখাস্ত নাঈমের গলায় পুলিশের থাবা: ক্রিকেটাররা ক্ষুব্ধ, বিসিবির নিন্দা মে মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ৬২২, আহত ১৬৫২: যাত্রী কল্যাণ সমিতি ইরানের বিলিয়ন ডলার ছাড় করছে সংযুক্ত আরব আমিরাত

জাতীয়

নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণ: দগ্ধদের ক্ষতিপূরণের আদেশ স্থগিত

 প্রকাশিত: ২১:৫৮, ১ ডিসেম্বর ২০২০

নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণ: দগ্ধদের ক্ষতিপূরণের আদেশ স্থগিত

নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে তিতাস গ্যাসের পাঁচ লাখ টাকা করে ১ কোটি ৮৫ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে হাইকোর্টের আদেশ স্থগিতই থাকবে বলে রায় দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

মঙ্গলবার সকালে আপিল বিভাগের পূর্ণাঙ্গ ভার্চুয়াল বেঞ্চ এই রায় দেন।

এর আগে, গত নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণে দগ্ধ ৩৭ জনের পরিবারকে পাঁচ লাখ টাকা করে ক্ষতিপূরণ প্রদানের জন্য গত ৯ সেপ্টেম্বর তিতাস গ্যাস কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছিলো হাইকোর্ট।

কিন্তু গত ১৩ সেপ্টেম্বর নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণে দগ্ধ ৩৭ জনের পরিবারকে পাঁচ লাখ টাকা করে ক্ষতিপূরণ প্রদানের হাইকোর্টের আদেশ ১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত করেছিলেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত। একইসঙ্গে ওইদিন এ সংক্রান্ত স্থগিত আবেদনের উপর প্রধান বিচারপতির বেঞ্চে শুনানির জন্য দিন ধার্য করে দেওয়া হয়েছে।

হাইকোর্টের আদেশকে চ্যালেঞ্জ জানিয়ে তিতাস গ্যাস লিমিটেডের পিটিশনের শুনানিতে আজ মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ এসব আদেশ দেন।

গত ৪ সেপ্টেম্বর রাতে এশার নামাজের পর নারায়ণগঞ্জ শহরের পশ্চিম তাল্লা বায়তুস সালাম মসজিদে বিস্ফোরণে এ পর্যন্ত ৩৭ জন মারা গেছেন এবং আরও বেশ কয়েকজন দগ্ধ হয়েছেন।

ভূগর্ভস্থ পাইপলাইন থেকে বের হয়ে মসজিদের নিচতলায় জমে থাকা গ্যাসের কারণে ওই বিস্ফোরণ হয় বলে অভিযোগ পাওয়া গেছে।

 

অনলাইন নিউজ পোর্টাল