সোমবার ০৮ জুন ২০২৬, জ্যৈষ্ঠ ২৫ ১৪৩৩

ব্রেকিং

রমনা থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ককে ছুরিকাঘাতে হত্যা খুলছে মরিশাসের শ্রমবাজার, জেনিভায় দুই দেশের মন্ত্রীর বৈঠক এনসিটিবি ও ৫ শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান পাল্টাপাল্টি হামলা আপাতত বন্ধের ঘোষণা দিয়েছে ইরান ও ইসরায়েল পুশ-ইন ঠেকাতে ভারতকে দফায় দফায় চি‌ঠি চেয়ারম্যান ও এমডি পেল সম্মিলিত ইসলামী ব্যাংক শিক্ষায় সোয়া লাখ কোটি টাকা বরাদ্দ মিলবে, আশা মন্ত্রী মিলনের নতুন শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে ৪ বিষয় এসএসসির ফলাফল ২০ জুলাই: শিক্ষামন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় বাস খাদে পড়ে নিহত ৩ ১৪০ দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশের ওষুধ: স্বাস্থ্যমন্ত্রী বাকলিয়ায় ‘শিশু ধর্ষণ’: অভিযোগপত্র আমলে নিল আদালত শরিয়াহভিত্তিক বিনিয়োগে আসছে সঞ্চয়পত্র ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, যোগ দিয়েছে হুতিরা ফিলিপিন্সে ৭.৮ মাত্রার ভূমিকম্পে ১৫ জনের মৃত্যু

জাতীয়

২৭৫টি মোবাইলসহ ছিনতাই চক্রের ৭ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব

 প্রকাশিত: ১৫:৩৫, ২০ নভেম্বর ২০২০

২৭৫টি মোবাইলসহ ছিনতাই চক্রের ৭ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব

রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় অভিযান চালিয়ে ২৭৫টি মোবাইলসহ চোর ও ছিনতাইকারী চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

গ্রেপ্তারকৃতরা হলেন, আব্দুল জলিল, কলিমুল্ল্যা, কাওসার আহমেদ তানভীর, সোহাগ ঢালী, হৃদয় হোসেন, নিরব হোসেন এবং রনি।

শুক্রবার দুপুরে র‌্যাব-৪ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, রাজধানীর মিরপুরের পল্লবী থানার সেকশন-১১ এলাকায় অভিযান চালিয়ে নগদ সাড়ে ২২ হাজার টাকাসহ বিভিন্ন ব্র্যান্ডের সাতটি পাওয়ার ব্যাংক এবং বিভিন্ন ব্র্যান্ডের ২৭৫টি মোবাইলফোন উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মোবাইলফোনের মধ্যে ১৬২টি স্মার্টফোন এবং ১১৩টি ফিচার ফোন।

ছিনতাই চক্রের সদস্যরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‌্যাবকে জানিয়েছে, এই চক্রের সদস্যরা রাজধানীর বিভিন্ন স্থানে সাধারণ মানুষের কাছ থেকে চুরি ও ছিনতাই হওয়া মোবাইল অল্পদামে কিনে নিয়ে পল্লবী এলাকায় বিক্রি করছিল। তাদের বিরুদ্ধে পল্লবী থানায় মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।

অনলাইন নিউজ পোর্টাল