সোমবার ০৮ জুন ২০২৬, জ্যৈষ্ঠ ২৫ ১৪৩৩

ব্রেকিং

সর্বোচ্চ ভোট পেয়ে বিসিবি পরিচালক ও পরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি তামিম হামের উপসর্গ নিয়ে আরো ৭ জনের মৃত্যু মতিঝিলে ব্যবসায়ীকে গুলি করে ১৭ হাজার ডলার ছিনতাই বিশ্বকাপ ফুটবল: ৭২ কোটিতে মিডিয়া স্বত্ব কেনার প্রস্তাবে সরকারের সায় জেট ফুয়েলের দাম কমল আরেক দফা রামিসা হত্যার বিচার দ্রুত সম্পন্ন হওয়ায় ২ মন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি, মে’তে ৯.৪২% সরকারের ১০০ দিন: সুশাসন ও নিরাপত্তা নিয়ে টিআইবির উদ্বেগ ২,৪০০ কোটি ডলার ছাড় না দিলে শান্তিচুক্তি নয়: যুক্তরাষ্ট্রকে ইরান ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল শুরু হল বাজেট অধিবেশন এবার ‘ঘুরে দাঁড়ানোর’ পালা: প্রধানমন্ত্রী রায়ে জনপ্রত্যাশা পূরণ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী যে প্রত্যাশা-আকাঙ্ক্ষা ছিল, সেটা পেয়েছি: রামিসার বাবা রামিসা ধর্ষণ-হত্যা: সোহেল-স্বপ্না দম্পতির মৃত্যুদণ্ড ঈদুল আজহার সড়কে ৪০২ মৃত্যু: যাত্রী কল্যাণ সমিতি

জাতীয়

ফারুক খানের ফেসবুক স্ট্যাটাস নিয়ে যা বলল কারা অধিদপ্তর

 প্রকাশিত: ১৪:৩৯, ৪ ফেব্রুয়ারি ২০২৫

ফারুক খানের ফেসবুক স্ট্যাটাস নিয়ে যা বলল কারা অধিদপ্তর

সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল (অব.) ফারুক খানের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টের একটি স্ট্যাটাস ভাইরাল হয়ে পড়েছে। এ নিয়ে ব্যাপক আলোচনা চলছে।

কিন্তু কারা অধিদপ্তর বলছে, কারাগারে থেকে কেউ ফেসবুক চালাতে পারে না, এটা গুজব।  

সোমবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো কারা অধিদপ্তরের এক বিবৃতিতে বলা হয়, ‘ফারুক খান (Faruk Khan) নামের এক ব্যক্তির ফেসবুক আইডির একটি স্ট্যাটাসের স্ক্রিনশর্ট শেয়ার করে তা কারাগারে আটক সাবেক মন্ত্রী কর্নেল (অব.) ফারুক খান কর্তৃক প্রচার করা হয়েছে বলে বিভ্রান্তি ছড়ানো হয়েছে। কারাগার থেকে এ ধরনের প্রচার বা ফেসবুক চালানো সম্ভব নয়। ’
 
কারা কর্তৃপক্ষ জানায়, ফারুক খান বর্তমানে ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জে আটক আছেন। ফেসবুক আইডিটি সাবেক মন্ত্রী কর্নেল (অব.) ফারুক খান কর্তৃক কারাগার থেকে পরিচালনা করা সম্ভব নয়। কারাগারে আটক কোনো বন্দির পক্ষে মোবাইল ফোন ব্যবহারের কোনো সুযোগ নেই।

বিবৃতিতে আরো বলা হয়, ফারুক খানের স্বজন বা অন্য কেউ Faruk Khan-নামের আইডিটি পরিচালনা করছে কি না, সে বিষয়ে অবগত নয় কারা অধিদপ্তর। তবে বিষয়টি অনুসন্ধান করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীকে অনুরোধ জানানো হয়েছে।

ফারুক খানের যে স্ট্যাটাসের স্ক্রিনশর্ট ছড়িয়ে পড়েছে তাতে লেখা আছে-
শেখ হাসিনার আওয়ামী লীগ আর চাই না। বঙ্গবন্ধুর আওয়ামী লীগ ফেরত চাই। অনেক চেষ্টা করে অনলাইনে এসেছি। জেলের চার দেয়াল আমাদের নিজ সত্ত্বার সামনে দাঁড় করায়। ’

এতে আরো লেখা, ‘অনেক কিছু বলতে চাই, কিন্তু এখনই সব বলতে পারছি না। এতটুকুই বলব, শেখ হাসিনাকে নেত্রী মেনেছিলাম, কিন্তু আজকে তার হঠকারীতার জন্যই আমাদের দলের এই পরিণতি। দলের নেতৃত্বে পরিবর্তন এবং সর্বস্তরে শুদ্ধি অভিযান ব্যতীত কোনো ধরনের রাজনীতিতে ফেরা উচিত হবে না। শেখ হাসিনার আওয়ামী লীগ আর চাই না। বঙ্গবন্ধুর আওয়ামী লীগ ফেরত চাই....’

২০২৪ সালের ১৪ অক্টোবর রাতে ক্যান্টনমেন্ট এলাকা থেকে গ্রেপ্তার করা হয় সাবেক মন্ত্রী কর্নেল (অব.) ফারুক খানকে।