শনিবার ২৮ মার্চ ২০২৬, চৈত্র ১৪ ১৪৩২, ০৯ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

ময়মনসিংহে অবৈধভাবে মজুদ করা ২৪ হাজার লিটার জ্বালানি জব্দ চব্বিশকে স্বাধীনতার সমান করলে ‘বিপর্যয় হবে’: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জ্বালানি সরবরাহে ডিপোতে নতুন সময়সূচি দিল বিপিসি ঈদের পর প্রবাসীদের কর্মস্থলে ফেরা কঠিন, ফ্লাইট বিপর্যয়ে দুর্ভোগ শুধু খার্গ নয়, যুক্তরাষ্ট্রের নজর ইরানের আরও সাত দ্বীপে সংসদে শব্দযন্ত্রের বিভ্রাট ‘অন্তর্ঘাত’ কি না, তদন্তে কমিটি এই পোশাকে পুলিশ সন্তুষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়ল হুতিরা ইরানিরা চার সপ্তাহ ধরে ‘ডিজিটাল অন্ধকারে’ সরকার বলছে সংকট নেই: পাম্প কোথাও বন্ধ, কোথাও লম্বা লাইন দেশের পেট্রল পাম্পে ‘ট্যাগ অফিসার’ নিয়োগের সিদ্ধান্ত দৌলত‌দিয়ায় বাসডু‌বি: চতুর্থ দি‌নেও উদ্ধার অ‌ভিযান চলছে প্রায় ৪০ দিনের ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রোববার বেড়েছে সোনার দাম, প্রতিভরি ২৩৭০১২ টাকা সৌদি আরবে বিমানঘাঁটিতে ইরানি হামলায় ১২ মার্কিন সেনা আহত নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি গ্রেপ্তার

জাতীয়

গ্রেপ্তারের পর পালালেন সাবেক ওসি শাহ আলম

 আপডেট: ০৮:৩৬, ১০ জানুয়ারি ২০২৫

গ্রেপ্তারের পর পালালেন সাবেক ওসি শাহ আলম

রাজধানীর উত্তরা পূর্ব থানা থেকে পালিয়ে গেছেন গ্রেপ্তার হওয়া একই থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম।

এ ঘটনায় উত্তরা পূর্ব থানায় কর্তব্যরত এক সহকারী উপ-পরিদর্শককে (এএসআই) তাৎক্ষণিকভাবে সাসপেন্ড করা হয়েছে।

জানা গেছে, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় হত্যা মামলার আসামি ছিলেন শাহ আলম। গত ১ আগস্ট উত্তরা পূর্ব থানায় যোগদান করেছিলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় একটি মামলায় উত্তরা পূর্ব থানা পুলিশ কর্তৃক গ্রেপ্তার করেন। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে তাকে আদালতের সোপর্দ করার প্রক্রিয়া চলছিল। এরমধ্যেই তিনি কৌশলে পালিয়ে যান।

এ বিষয়ে জানতে চাইলে ডিএমপির উপ পুলিশ কমিশনার পদমর্যাদার এক কর্মকর্তা সাবেক ওসি শাহ আলম পালিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, পালিয়ে যাওয়া কর্মকর্তা একজন ইন্সপেক্টর তার নাম শাহ আলম। তিনি উত্তরা পূর্ব থানার সাবেক ওসি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় গত ২ সেপ্টেম্বর তার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছিল। ওই মামলায় গত রাতে তাকে গ্রেপ্তার করা হয়। আজ তাকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছিল।   এমন সময় তিনি কৌশলে পালিয়ে যান।

বিষয়টি জানার পর থেকে তাকে পুনরায় গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে। এ ঘটনার দায়িত্বের অবহেলা কারণে দায়িত্বরত এএসআইকে সাসপেন্ড করা হয়েছে। তবে সাসপেন্স করা এএসআইয়ের নাম তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি তিনি। এদিকে রাত ১০টা পর্যন্ত গ্রেপ্তারের পর পালিয়ে যাওয়া সাবেক ওসি শাহ আলমের সন্ধান মেলেনি।