সোমবার ৩০ মার্চ ২০২৬, চৈত্র ১৫ ১৪৩২, ১১ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

লরি শ্রমিকদের কারাদণ্ড: উত্তরের ৮ জেলায় তেল সরবরাহ বন্ধ বিরোধী দলের নোটিশ: বিধি মেনে সংসদ পরিচালনার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর অতীতে জিডিপি প্রবৃদ্ধি ‘ফুলিয়ে-ফাঁপিয়ে’ দেখানো হয়েছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা হরমুজের কাছে হানা, খার্ক দখলে ‘স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে’ পেন্টাগন মার্কিন সেনারা এলে আগুনে পুড়িয়ে দেওয়া হবে: ইরানি স্পিকারের হুঁশিয়ারি প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার ঈদের ছুটির পর সংসদ অধিবেশন শুরু মানব পাচারের মামলা: জেনারেল মাসুদ উদ্দিন আরও ৬ দিন রিমান্ডে গত ৮ বছর দেশে হামের টিকাই দেওয়া হয়নি: স্বাস্থ্যমন্ত্রী বাস থেকে শতভাগ যাত্রী নামিয়ে ফেরিতে তুলতে হবে আরও ১১ জেলা পেল নতুন ডিসি আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী: হেঁটে ঘুরলেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় নড়াইলে ‘তেল না পেয়ে’ পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ শাহজালালে বিমানের শৌচাগারে মিলল ৩৮ কোটি টাকার সোনার বার এবার এসএসসি পরীক্ষা কক্ষেও বসবে সিসিটিভি

জাতীয়

কাল ঈদ : শেষ সময়ে পদ্মা সেতু পাড়ি দিয়ে বাড়ি ফিরছেন মানুষ

 প্রকাশিত: ১৪:৪২, ১৬ জুন ২০২৪

কাল ঈদ : শেষ সময়ে পদ্মা সেতু পাড়ি দিয়ে বাড়ি ফিরছেন মানুষ

আজ রাত পোহালেই কাল ঈদ। আজ রোববার দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার মুন্সীগঞ্জের মাওয়া দিয়ে শেষ সময়ে পদ্মা সেতু অতিক্রম করে বাড়ি ফিরছেন অনেক কর্মজীবী মানুষ। তাই শেষ দিনেও পদ্মা সেতুর টোল প্লাজা ঘিরে  ছিল লম্বা লাইন।

এদিন মোটরসাইকেলের চাপ বেশি ছিল। তাই বাইকারদের জন্য নির্দিষ্ট বুথের সঙ্গে আরও একটি বুথ বাড়ানো হয়। বাকি ছয়টি বুথে ট্রাকসহ অন্যান্য যান সেতুতে প্রবেশ করে। তবে ভোর থেকে যানবাহনে চাপ বেশি থাকলেও বেলা বৃদ্ধির পর তা কমে আসে।
তবে এর পরিবর্তনও হচ্ছে।  কখনো যানবাহনের চাপ বেড়ে লাইন লম্বা হচ্ছে। আবার কখনো ফাঁকা হয়ে যাচ্ছে। সেতু দিয়ে মাত্র ৯-১০ মিনিটে পদ্মা পাড়ি দিতে পেরে খুশি ঘরমুখো মানুষ।

কতৃপক্ষ জানান, গত ২৪ ঘন্টার ৩৮ হাজার যান পারাপারে ৪ কোটি ২৮ লাখ টাকা টোল আদায় হয়েছে। এদিকে ঈদযাত্রার পর ফিরতি যাত্রা নির্বিঘœ করতেও পরিকল্পনা গ্রহণ করেছে কর্তৃপক্ষ।