বৃহস্পতিবার ১৯ মার্চ ২০২৬, চৈত্র ৪ ১৪৩২, ৩০ রমজান ১৪৪৭

ব্রেকিং

চাঁদ দেখা না যাওয়ায় সৌদি আরবে শুক্রবার ঈদ উদযাপন করা হবে। নীলসাগর এক্সপ্রেস বগুড়ায় লাইনচ্যুত, অর্ধশতাধিক যাত্রী আহত তিন মাসের মধ্যে হেলথ কার্ড বিতরণ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী বিশ্বের বৃহত্তম গ্যাসক্ষেত্রে ইসরায়েলের হামলা অভিবাসী তাড়াতে এবার প্রণোদনার ঘোষণা ট্রাম্প প্রশাসনের ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত ১ ইসরাইলের হয়ে গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। মধ্যপ্রাচ্যের নৌপরিবহন নিয়ে জরুরি বৈঠকে জাতিসংঘ সংস্থা প্রধান জামাত ঈদগাহে, বায়তুল মোকাররমে ৫ জামাত রোজার ঈদ কবে? চাঁদ দেখা কমিটি বসছে বৃহস্পতিবার ঈদ যাত্রা: অতিরিক্ত যাত্রী নিয়ে ঢাকা ছাড়ছে ট্রেন সৌদি আরবে মিসাইল হামলায় আহত বাংলাদেশির মৃত্যু ইরানে আটকে পড়া বাংলাদে‌শিদের ফেরানো হচ্ছে ইরান যুদ্ধে সাহায্য না করে নেটো বোকার মতো ভুল করছে: ট্রাম্প

জাতীয়

উৎপাদন বিবেচনায় দেশে ১১ বছর ব্যবহারের গ্যাস আছে

 আপডেট: ১১:০০, ১৭ জানুয়ারি ২০২৩

উৎপাদন বিবেচনায় দেশে ১১ বছর ব্যবহারের গ্যাস আছে

দেশে বর্তমানে (জুন, ২০২২ হিসাবে) মজুত গ্যাসের পরিমাণ ৯ দশমিক শূন্য ৬ ট্রিলিয়ন ঘনফুট রয়েছে বললেন ,বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। আরও বললেন মজুত গ্যাস দিয়ে প্রায় ১১ বছর দেশের চাহিদা মেটানো সম্ভব।

জানা যায় আজ সোমবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে আওয়ামী লীগের সদস্য নুরুন্নবী চৌধুরীর প্রশ্নের লিখিত উত্তরে এ তথ্য জানান প্রতিমন্ত্রী।

প্রশ্নের লিখিত উত্তরে নসরুল হামিদ বলেন, বর্তমানে (জুন, ২০২২) দেশে মজুত গ্যাসের পরিমাণ ৯ দশমিক শূন্য ৬ ট্রিলিয়ন ঘনফুট (টিসিএফ)। সর্বশেষ (১ জুলাই, ২০২২) প্রাক্কলন অনুযায়ী দেশে মোট উত্তোলনযোগ্য প্রমাণিত ও সম্ভাব্য মজুত ২৮.৫৯ টিসিএফ। শুরু হতে ৩০ জুন, ২০২২ পর্যন্ত দেশে ক্রমপুঞ্জিত গ্যাস উৎপাদনের পরিমাণ প্রায় ১৯ দশমিক ৫৩ টিসিএফ। সে হিসাবে বর্তমানে (১ জুলাই, ২০২২ হিসাবে) উত্তোলনযোগ্য অবশিষ্ট মজুতের পরিমাণ ৯ দশমিক শূন্য ৬ টিসিএফ।

দেশীয় গ্যাসক্ষেত্রগুলো থেকে দৈনিক গড়ে প্রায় দুই হাজার ২৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন হচ্ছে বিবেচনায় অবশিষ্ট মজুত গ্যাস দিয়ে প্রায় ১১ বছর চাহিদা মেটানো সম্ভব হবে। নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানের বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে।