রোববার ২৯ মার্চ ২০২৬, চৈত্র ১৪ ১৪৩২, ১০ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

ময়মনসিংহে অবৈধভাবে মজুদ করা ২৪ হাজার লিটার জ্বালানি জব্দ চব্বিশকে স্বাধীনতার সমান করলে ‘বিপর্যয় হবে’: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জ্বালানি সরবরাহে ডিপোতে নতুন সময়সূচি দিল বিপিসি ঈদের পর প্রবাসীদের কর্মস্থলে ফেরা কঠিন, ফ্লাইট বিপর্যয়ে দুর্ভোগ শুধু খার্গ নয়, যুক্তরাষ্ট্রের নজর ইরানের আরও সাত দ্বীপে সংসদে শব্দযন্ত্রের বিভ্রাট ‘অন্তর্ঘাত’ কি না, তদন্তে কমিটি এই পোশাকে পুলিশ সন্তুষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়ল হুতিরা ইরানিরা চার সপ্তাহ ধরে ‘ডিজিটাল অন্ধকারে’ সরকার বলছে সংকট নেই: পাম্প কোথাও বন্ধ, কোথাও লম্বা লাইন দেশের পেট্রল পাম্পে ‘ট্যাগ অফিসার’ নিয়োগের সিদ্ধান্ত দৌলত‌দিয়ায় বাসডু‌বি: চতুর্থ দি‌নেও উদ্ধার অ‌ভিযান চলছে প্রায় ৪০ দিনের ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রোববার বেড়েছে সোনার দাম, প্রতিভরি ২৩৭০১২ টাকা সৌদি আরবে বিমানঘাঁটিতে ইরানি হামলায় ১২ মার্কিন সেনা আহত নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি গ্রেপ্তার

জাতীয়

নাটোরে বাল্য বিয়েকে না বলে দৃপ্ত শপথ ৭০০ শিক্ষার্থী

 প্রকাশিত: ১২:৩৩, ২৪ নভেম্বর ২০২২

নাটোরে বাল্য বিয়েকে না বলে দৃপ্ত শপথ ৭০০ শিক্ষার্থী

নাটোর, ২৪ নভেম্বর, ২০২২ (বাসস) : জেলায় ‘বাল্য বিয়েকে না, বলেছি ও বলবো’-উল্লেখ করে দৃপ্ত শপথ নিয়েছে ৭০০ শিক্ষার্থী। বাল্য বিয়ে  প্রতিরোধে আজ বৃহস্পতিবার সকাল দশটায় শহরের শের-ই-বাংলা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শামীম আহমেদ। 

পলিসি ফর ডায়ালগ (পিফরডি) এর সহযোগিতায় ডিস্ট্রিক্ট পলিসি ফোরামের উদ্যোগে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি অধ্যক্ষ আব্দুর রাজ্জাক। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাই পাঠান, ডিপিএফ’র সাধারণ সম্পাদক শিবলী সাদিক এবং বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান টুটুল অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে নাটোরের জেলা প্রশাসক বলেন, বাল্য বিয়ে শারীরিক ও মানসিক বিকাশের প্রতিবন্ধক। তাই এ বিয়েতে শুধু পরিবারই নয় ক্ষতিগ্রস্ত হয় সমাজ ও রাষ্ট্র । বাল্য বিয়ে  না দেওয়ার শর্তে, অস্বচ্ছল ও দরিদ্র শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা পর্যন্ত লেখাপড়ার দায়িত্ব আমাদের।

সবশেষে বিদ্যালয়ের উপস্থিত ৭০০ শিক্ষার্থী বাল্য বিয়ে বিরোধী শপথ গ্রহণ করে এবং বাল্য বিয়েকে  লাল কার্ড প্রদর্শন করে।