সোমবার ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ফাল্গুন ৪ ১৪৩২, ২৮ শা'বান ১৪৪৭

ব্রেকিং

এক হাসিনায় আটকে থাকবে না ভারত-বাংলাদেশ সম্পর্ক: ফখরুল কর্মকর্তা-কর্মচারীদের বিদায় জানালেন প্রধান উপদেষ্টা রমজানে হাইস্কুল বন্ধ রাখার নির্দেশ স্থগিত ভোটের পরের সহিংসতায় দেশে ‘৭ মৃত্যু, আহত ৩৫০’ ঢাকা-১৭ রেখে বগুড়া-৬ ছেড়ে দিলেন তারেক রহমান ওমরাহ শেষে সৌদি আরবের সড়কে প্রাণ গেল ৫ বাংলাদেশির নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য ৩৭ বাড়ি প্রস্তুত, প্রধানমন্ত্রী থাকবেন কোথায় নির্বাচনে প্রচারণা ব্যয়ের সীমা লঙ্ঘন, শীর্ষে বিএনপি: টিআইবি পুরোনো জীবনে ফিরে যাবো, লেখালেখি করবো: পররাষ্ট্র উপদেষ্টা অবশেষে জুলাই সনদে স্বাক্ষর করছে এনসিপি শপথের পর সংসদীয় দলের সভা ডেকেছে বিএনপি নাসার নজরুলের স্ত্রীর ৫ কোটি ২৯ লাখ টাকার জমি জব্দ ভারতে এআই সম্মেলন শুরু, নিরাপত্তা ও নিয়ন্ত্রণ নিয়ে উদ্বেগ ইউক্রেনীয় ড্রোন হামলায় রাশিয়ায় তেলের গুদাম ক্ষতিগ্রস্ত মঙ্গলবার শেষ হচ্ছে অন্তর্বর্তী সরকারের মেয়াদ, সচিবালয়ে বিদায়ের সুর

জাতীয়

জরুরি ভিত্তিতে দেশের সব মসজিদে বৈদ্যুতিক সংযোগ পরীক্ষার নির্দেশ

 প্রকাশিত: ১০:৩৪, ৭ সেপ্টেম্বর ২০২০

জরুরি ভিত্তিতে দেশের সব মসজিদে বৈদ্যুতিক সংযোগ পরীক্ষার নির্দেশ

জরুরি ভিত্তিতে দেশের সব মসজিদে বিশেষ করে যেসব মসজিদে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র আছে, সেসব মসজিদের বৈদ্যুতিক সংযোগ জরুরি ভিত্তিতে পরীক্ষা ও মেরামতের নির্দেশ দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

রোববার এমন নির্দেশ দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। পরে ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকেও দেশের সব মসজিদের বৈদ্যুতিক সংযোগ জরুরি ভিত্তিতে পরীক্ষা ও মেরামতের আহ্বান জানানো হয়েছে।

শর্টসার্কিটসহ অন্যান্য দুর্ঘটনা রোধে এই নির্দেশনা দিয়েছে মন্ত্রণালয়। এজন্য ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয়ের তত্ত্বাবধানে স্থানীয় প্রশাসনসহ গণপূর্ত অধিদফতর ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের সহযোগিতায় মসজিদ কমিটির সক্রিয় অংশগ্রহণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে।

অনলাইন নিউজ পোর্টাল