শনিবার ২১ মার্চ ২০২৬, চৈত্র ৭ ১৪৩২, ০২ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

নেতানিয়াহুর সাফল্যের দাবি, ইরানের পাল্টা হামলা যুদ্ধবিরতির পরই হরমুজে সহায়তা দেবে ইতালি, জার্মানি ও ফ্রান্স তারেককে ঈদ শুভেচ্ছা মোদীর সকাল-বিকেল কমছে সোনা-রূপার দাম উত্তরায় ছিনতাইকারীর হেঁচকা টানে রাস্তায় পড়ে প্রাণ গেল গৃহবধূর ইরান যুদ্ধে নিহত মার্কিন সেনাদের মরদেহ নিলেন ট্রাম্প সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা: দুই নৌযানের রুট পারমিট বাতিল, গঠন তদন্ত কমিটি কুয়েতে যুদ্ধ পরিস্থিতি: ঈদ উৎসবেও বিপাকে প্রবাসী বাংলাদেশিরা ইরানের পাল্টা হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন আফগান-পাকিস্তান সীমান্তে ঈদ উপলক্ষ্যে যুদ্ধবিরতি ঘোষণা ইরানি গ্যাস হামলার জবাবে তেহরানের পাল্টা আঘাত

জাতীয়

গোপালগঞ্জে ৩ বাহনের সংঘর্ষে ৮ জনের মৃত্যু

 প্রকাশিত: ১৪:১২, ১৪ মে ২০২২

গোপালগঞ্জে ৩ বাহনের সংঘর্ষে ৮ জনের মৃত্যু

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার সড়কে ত্রিমূখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। বাস, প্রাইভেটকার ও মোটরসাইকেলের সংঘর্ষে ৮ জনের মৃত্যুর খবর এসেছে। আহত হয়েছেন আরো ২০ জন। 

উপজেলার মিল্টন বাজার এলাকার ঢাকা-খুলনা মহাসড়কে শনিবার বেলা পৌনে ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদি হাসান দুর্ঘটনার কথা নিশ্চিত করেছেন। 

মেহেদি হাসান জানান, মাওয়া থেকে রাজিব পরিবহন নামের একটি বাস খুলনা যাচ্ছিল। কাশিয়ানী উপজেলার মিল্টন বাজার এলাকায় খুলনা থেকে ঢাকাগামী একটি প্রাইভেটকার ও মোটরসাইকেলের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে করে তিনটি বাহনই প্রচণ্ড ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাস্থলেই ৭ জন মারা যান। এর পর হাসপাতালে নেওয়ার পর আরেকজনের মৃত্যু হয়। 

দুর্ঘটনার ধরনের কারণে তার শঙ্কা, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। 

তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।