বৃহস্পতিবার ১৯ মার্চ ২০২৬, চৈত্র ৪ ১৪৩২, ৩০ রমজান ১৪৪৭

ব্রেকিং

চাঁদ দেখা না যাওয়ায় সৌদি আরবে শুক্রবার ঈদ উদযাপন করা হবে। নীলসাগর এক্সপ্রেস বগুড়ায় লাইনচ্যুত, অর্ধশতাধিক যাত্রী আহত তিন মাসের মধ্যে হেলথ কার্ড বিতরণ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী বিশ্বের বৃহত্তম গ্যাসক্ষেত্রে ইসরায়েলের হামলা অভিবাসী তাড়াতে এবার প্রণোদনার ঘোষণা ট্রাম্প প্রশাসনের ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত ১ ইসরাইলের হয়ে গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। মধ্যপ্রাচ্যের নৌপরিবহন নিয়ে জরুরি বৈঠকে জাতিসংঘ সংস্থা প্রধান জামাত ঈদগাহে, বায়তুল মোকাররমে ৫ জামাত রোজার ঈদ কবে? চাঁদ দেখা কমিটি বসছে বৃহস্পতিবার ঈদ যাত্রা: অতিরিক্ত যাত্রী নিয়ে ঢাকা ছাড়ছে ট্রেন সৌদি আরবে মিসাইল হামলায় আহত বাংলাদেশির মৃত্যু ইরানে আটকে পড়া বাংলাদে‌শিদের ফেরানো হচ্ছে ইরান যুদ্ধে সাহায্য না করে নেটো বোকার মতো ভুল করছে: ট্রাম্প

শিশু

উত্তরার অগ্নিকাণ্ডে হতাহতে জামায়াত আমির কী বলেছেন?

 প্রকাশিত: ১৯:২৩, ১৬ জানুয়ারি ২০২৬

উত্তরার অগ্নিকাণ্ডে হতাহতে জামায়াত আমির কী বলেছেন?

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরের ১৮ নম্বর সড়কের একটি ভবনে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর শোক জানিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। 

আজ এক শোক বিবৃতি তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে যথাযথ সাহায্য-সহযোগিতার আহ্বান জানান।

রাজধানীর উত্তরার অগ্নিকাণ্ডে ছয় জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে এবং আরো প্রায় ১৩ জন আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। 

বিবৃতিতে তিনি বলেন, ‘আজ ১৬ জানুয়ারি সকাল আনুমানিক ৮টার দিকে রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরের ১৮ নম্বর সড়কের একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় ফজলে রাব্বী, হারিস, রাহাব, আফসানা, রোদেলা আক্তার ও আড়াই বছর বয়সী শিশু রিসানের ইন্তেকালে তাদের পরিবারগুলো এক অপূরণীয় ক্ষতির সম্মুখীন হয়েছে। এ মর্মান্তিক ঘটনায় আমি গভীর শোক ও সমবেদনা জানাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘আমি মহান আল্লাহ তায়ালার দরবারে দোয়া করছি-তিনি যেন নিহত সবাইকে শহীদ হিসেবে কবুল করেন, তাদের কবরকে প্রশস্ত করেন এবং জান্নাতুল ফেরদৌস নসিব করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবার-পরিজনদের এই কঠিন সময়ে ধৈর্য ধারণের তাওফিক দান করেন।’

জামায়াত আমীর বলেন, এ দুর্ঘটনায় আহত ও হাসপাতালে চিকিৎসাধীনদের দ্রুত আরোগ্য কামনা করছি। পাশাপাশি অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ অনুসন্ধান করে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।

তিনি বলেন, ‘ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়ে সম্ভাব্য সব ধরনের মানবিক সাহায্য-সহযোগিতা প্রদানের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর স্থানীয় শাখা সংগঠনের প্রতি আমি বিশেষভাবে আহ্বান জানাচ্ছি।’