শনিবার ২১ মার্চ ২০২৬, চৈত্র ৬ ১৪৩২, ০২ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

নেতানিয়াহুর সাফল্যের দাবি, ইরানের পাল্টা হামলা যুদ্ধবিরতির পরই হরমুজে সহায়তা দেবে ইতালি, জার্মানি ও ফ্রান্স তারেককে ঈদ শুভেচ্ছা মোদীর সকাল-বিকেল কমছে সোনা-রূপার দাম উত্তরায় ছিনতাইকারীর হেঁচকা টানে রাস্তায় পড়ে প্রাণ গেল গৃহবধূর ইরান যুদ্ধে নিহত মার্কিন সেনাদের মরদেহ নিলেন ট্রাম্প সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা: দুই নৌযানের রুট পারমিট বাতিল, গঠন তদন্ত কমিটি কুয়েতে যুদ্ধ পরিস্থিতি: ঈদ উৎসবেও বিপাকে প্রবাসী বাংলাদেশিরা ইরানের পাল্টা হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন আফগান-পাকিস্তান সীমান্তে ঈদ উপলক্ষ্যে যুদ্ধবিরতি ঘোষণা ইরানি গ্যাস হামলার জবাবে তেহরানের পাল্টা আঘাত

আন্তর্জাতিক

লারিজানি হত্যার মূল্য দিতে হবে ‘খুনিদের’: মোজতবা খামেনি

 প্রকাশিত: ১৪:৪২, ১৯ মার্চ ২০২৬

লারিজানি হত্যার মূল্য দিতে হবে ‘খুনিদের’: মোজতবা খামেনি

ইসরাইলি হামলায় নিহত ইরানের নিরাপত্তা প্রধান আলি লারিজানির হত্যাকারীদের অবশ্যই ‘চড়া মূল্য দিতে হবে’ বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। বুধবার এক লিখিত বার্তায় তিনি এই কড়া বার্তা দেন।

তেহরানে লারিজানির জানাজার দিন নিজের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক বার্তায় মোজতবা খামেনি বলেন, ‘নিঃসন্দেহে এমন একজন ব্যক্তিত্বকে হত্যা করাই প্রমাণ করে যে তিনি কতটা গুরুত্বপূর্ণ ছিলেন। একইসঙ্গে ইসলামের শত্রুরা তার প্রতি কতটা বিদ্বেষ পোষণ করে, এটি তারও বহিঃপ্রকাশ।’

তেহরান থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

যুদ্ধের শুরুতে নিজের বাবা ও ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর ওই দায়িত্ব নেন মোজতবা খামেনি। তবে ক্ষমতা গ্রহণের পর তিনি এখনও প্রকাশ্যে আসেননি।

লিখিত বার্তায় মোজতবা খামেনি আরও বলেন, ‘ঝরে পড়া প্রতিটি রক্তবিন্দুর দাম আছে। এই শহীদদের হত্যাকারী অপরাধীদের খুব শিগগিরই সেই মূল্য পরিশোধ করতে হবে।’