বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ফাল্গুন ৭ ১৪৩২, ০২ রমজান ১৪৪৭

ব্রেকিং

তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে ট্রাম্পের চিঠি হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া চালিয়ে যাওয়া হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সরকারি দল সংস্কারের সঙ্গে প্রতারণা করেছে: নাহিদ বিদ্রোহের অভিযোগে দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনের যাবজ্জীবন সচিবালয়েই অফিস করছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ ঈদের আগেই ফ্যামিলি কার্ড বিতরণ শুরু: তথ্যমন্ত্রী ভারতীয় ভিসা প্রক্রিয়া দ্রুতই স্বাভাবিক হবে: সহকারী হাই কমিশনার আইজিপি বাহারুল স্বেচ্ছায় চলে যাচ্ছেন, আলোচনায় পুনরায় ডিএমপি কমিশনার সাজ্জাদ মিত্রদের সঙ্গে এআইয়ের ‘নিয়মের কাঠামো’ গড়তে বদ্ধপরিকর মাখোঁ ভারতে এআই সম্মেলনে ভাষণ বাতিল করলেন বিল গেটস শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী ইরানে নতুন কোনো মার্কিন হামলার বিরুদ্ধে সতর্কতা জানালেন ল্যাভরভ

ইসলাম

যশোরে মাসজুড়ে ইতেকাফে থাকবেন মাওলানা ইব্রাহিম আফ্রিকী

 প্রকাশিত: ১৮:৫৫, ১৯ ফেব্রুয়ারি ২০২৬

যশোরে মাসজুড়ে ইতেকাফে থাকবেন মাওলানা ইব্রাহিম আফ্রিকী

বাংলাদেশে এসেছেন শায়খুল হাদিস জাকারিয়া কান্ধলভি ও মুফতি মাহমুদ হাসান গাঙ্গুহির খলিফা বিশ্বের প্রখ্যাত পীরে কামেল আল্লামা শায়েখ ইব্রাহীম আফ্রিকী। তিনি বর্তমানে ঢাকার বসুন্ধরা মাদরাসায় অবস্থান করছেন। আজ তারাবির পর যশোরের সতিঘাটা আশরাফুল মাদারিসের উদ্দেশে রওয়ানা করবেন। 

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে বাংলাদেশে পৌঁছেছেন। এর আগে তিনি ২০২৩ সালে সতিঘাটা আশরাফুল মাদারিসে এতেকাফ করেছিলেন।

আওয়ার ইসলামকে বিষয়টি নিশ্চিত করেছেন সতিঘাটা আশরাফুল মাদারিসের মুহতামিম মাওলানা নাসীরুল্লাহ। 

শায়েখ ইব্রাহীম আফ্রিকী কতদিন থাকবেন প্রশ্নে তিনি বলেন, তিনি আশরাফুল মাদারিসে ইদুল ফিতরের পর পর্যন্ত থাকবেন। 

মুরব্বী বুযুর্গদের মধ্যে আর কে কে আসবেন জানতে চাইলে মাওলানা নাসীরুল্লাহ বলেন, দারুল উলুম 

দেওবন্দের মুহতামিম সাহেব আসার সম্ভাবনা আছে। ইতোমধ্যে দেওবন্দের শুরা সদস্য হাসান মাহমুদ রাজস্থানী এসেছেন। এছাড়া দেওবন্দের অন্যান্য ওলামায়ে কেরাম থাকবেন।

তিনি আরও বলেন, রমজানে মাসব্যাপী এতেকাফের এই আয়োজনে আমেরিকা, লন্ডন, কানাডা, সাউথ আফ্রিকা, ভারত, বার্মা, সিঙ্গাপুরসহ দেশ-বিদেশের প্রায় ২ হাজার ধর্মপ্রাণ আলেম ও বিশিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করবেন।

সবশেষে তিনি ওলামায়ে কেরামসহ দেশবাসীর নিকট দোয়ার দরখাস্ত করেছেন।

উল্লেখ্য, দেশ-বিদেশের অতিথিদের থাকা-খাওয়া, বিদ্যুৎ,পানি, যোগাযোগ ব্যবস্থা ও প্রাথমিক চিকিৎসাসহ সার্বিক নিরাপত্তা ও প্রয়োজনীয় ব্যবস্থাপনা সম্পন্ন করে থাকেন ইতেকাফের আয়োজক কমিটি।

প্রতিবেদক: সাব এডিটর, আওয়ার ইসলাম টোয়েন্টিফোর